চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসএলে খেলবেন ডি’ভিলিয়ার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুর পর থেকে প্রতি মৌসুমে একটু একটু করে উন্নতি করছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বড় বড় ক্রিকেট তারকাদের নামও যুক্ত হচ্ছে তাতে। এবার আরো বড় খবর পেল পিএসএল। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন সাউথ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান এবি ডি’ভিলিয়ার্স।

চলতি বছরের শুরুর দিকে আচমকাই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ডি’ভিলিয়ার্স। পরে জানান, দেশের হয়ে না খেললেও দেশের ঘরোয়া লিগ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন। এবার আরো একটি লিগে তার খেলার কথা জানা গেল।

পিএসএলে ডি’ভিলিয়ার্সের খেলার বিষয়টি একাধিক সূত্র নিশ্চিত করেছে বলে জানিয়েছে পাকিস্তানের জিও টেলিভিশনের অনলাইন। তবে ডি’ভিলিয়ার্সের খেলার সম্ভাবনার কথা এর আগেও দুবার পিএসএলের টুইটারে জানানো হয়েছিল। তখন অবশ্য খেলেননি।

Banglabid

‘তিনি (ভিলিয়ার্স) পিএসএলে আসছেন। এটা বলতে পারি, তাকে আমরা তিন সপ্তাহ ও ৭ ম্যাচের জন্য পাচ্ছি’ এভাবেই জিও টিভিকে নিশ্চিত করেছে নাম না বলা ওই সূত্র।

ক্রিকেট বিশ্বের গ্রেট ব্যাটসম্যানদের অন্যতম একজন ডি’ভিলিয়ার্স। তার অন্তর্ভুক্তি নিঃসন্দেহে পিএসএলের সৌন্দর্য ও গুরুত্ব বাড়াবে।

শুধু ডি’ভিলিয়ার্সই নন, পিএসএলে খেলার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন বল টেম্পারিংয়ের অভিযোগে নিষিদ্ধ দুই অস্ট্রেলিয়ান সুপার স্টার ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথও। জিও টিভির সূত্র এমনটাই জানিয়েছে।

Reneta

এই তিনজনের ব্যাপারে দলগুলোর সিদ্ধান্ত চলতি মাসের মধ্যে শেষ হবে। কারণ অক্টোবরের মাঝামাঝি সময়ে পিএসএলের চতুর্থ আসর শুরু হওয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবি ডি’ভিলিয়ার্সপিএসএললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে ২শ’ বছরের পুরনো জাদুঘর

পরবর্তী

৩৬তম বিসিএস’র প্রথমদের গল্প

পরবর্তী

৩৬তম বিসিএস’র প্রথমদের গল্প

সিপিএলে মাহমুদউল্লাহ’র ঝড়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT