চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিপিএলে মাহমুদউল্লাহ’র ঝড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ঝড় তুললেন বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। জ্যামাইকা তালাহওয়াসের বিরুদ্ধে বৃষ্টি আইনে ৭ উইকেটের বড় জয় পেয়েছে তার দল সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। দলের জয়ে দুইশ’র বেশি স্টাইকরেটে ব্যাটিং করে অবদান রাখেন টাইগার তারকা।

প্রথমে ব্যাট করা জ্যামাইকা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৬ রান তোলে। জবাবে সেন্ট কিটস ব্যাটিংয়ে নামলে বৃষ্টি শুরু হয়। পরে ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১১ ওভারে তাদের নতুন লক্ষ্য দাঁড়ায় ১১৮। যা ৫ বল বাকি থাকতেই তুলে নেয় ক্রিস গেইলের দল।

২০৭ রানের টার্গেটে খেলতে নেমে ৬.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলে ফেলে সেন্ট কিটস। তারপরই শুরু হয় বৃষ্টি। পরে আম্পায়াররা নতুন টার্গেট দেন। সেখান থেকে ভ্যান ডার ডুসেন ও মাহমুদউল্লাহ’র অপরাজিত ব্যাটিং জেতায় সেন্ট কিটসকে।

Banglabid

২৪ বলে ৪টি চার ও দুটি ছক্কায় সর্বোচ্চ ৪৫ রান করেন ডুসেন। আর ১১ বলে দুটি চার ও সমান ছক্কায় ২৮ রান করেন মাহমুদউল্লাহ। এর আগে ওপেন করতে নেমে ২৪ বলে ৪১ রান আসে গেইলের ব্যাট থেকে।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে রোভম্যান পাওয়েলের ৮৪ রানে ভর করে বড় স্কোর গড়ে জ্যামাইকা। ৪০ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজান পাওয়েল। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ করেন ফিলিপস।

সেন্ট কিটস বোলারদের মধ্যে দুটি উইকেট পান বেন কাটিং। একটি করে উইকেট তুলে নেন অ্যালেন, ব্র্যাথওয়েট ও জোসেফ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদউল্লাহ রিয়াদলিড স্পোর্টসসিপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩৬তম বিসিএস’র প্রথমদের গল্প

পরবর্তী

বিএনপির শর্ত, আন্দোলনের হুমকি ও হতাশা

পরবর্তী

বিএনপির শর্ত, আন্দোলনের হুমকি ও হতাশা

মশা

ডেঙ্গুর প্রকোপ বাড়লেও উদ্বেগজনক নয়, জানালেন সাঈদ খোকন

সর্বশেষ

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT