চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএইচডি জালিয়াতি: রুলসহ যে আদেশ দিলেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আদালত
A A
কারা চিকিৎসক

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইন-বিধি মেনে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পিএইচডি বা সমমানের ডিগ্রি দিচ্ছে কিনা, তা খতিয়ে দেখে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের প্রতি এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া ‘ঢাবি শিক্ষকের পিএইচডি গবেষণার ৯৮% নকল’ এর বিষয়টির তদন্ত প্রতিবেদন ৬০ দিনের মধ্যে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দিয়েছেন আদালত।

Banglabid

আজ এই আদেশের পাশাপাশি রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত তার রুলে, পিএইচডি জালিয়াতি বন্ধে গবেষণা প্রস্তাব চূড়ান্ত করার আগে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের মাধ্যমে তা যাচাই বা নিরীক্ষার পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন।

শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ রিটের বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ২১ জানুয়ারি প্রথম আলো অনলাইনে ‘ঢাবি শিক্ষকের পিএইচডি গবেষণার ৯৮% নকল’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। যে প্রতিবেদনে বলা হয় ‘৯৮ শতাংশ হুবহু নকল
থিসিসের মাধ্যমে ‘ডক্টরেট’ ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ওষুধপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুৎফুল কবীর।’

Reneta

পত্রিকার এই প্রতিবেদনটি যুক্ত করে পিএইচডি বা সমমানের ডিগ্রির ক্ষেত্রে নকল ও জালিয়াতি বন্ধের নির্দেশনা চেয়ে গত ২৬ জানুয়ারি হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান। সে রিটের শুনানি নিয়ে বিচারপতি এফআর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান লিঙ্কন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

এদিকে প্রথম আলোর প্রতিবেদন প্রকাশের পর গত ২৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুৎফুল কবীরকে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএইচডিহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সারা ভারতে এনআরসি’র পরিকল্পনা আপাতত নেই: নিত্যানন্দ রায়

পরবর্তী

প্রাণের সঙ্গে ‘মনপুরা’র পরী!

পরবর্তী

প্রাণের সঙ্গে ‘মনপুরা’র পরী!

করোনা আক্রান্ত বাবা কোয়ারেন্টাইনে, একা থাকা প্রতিবন্ধী ছেলের মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT