চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা আক্রান্ত বাবা কোয়ারেন্টাইনে, একা থাকা প্রতিবন্ধী ছেলের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত এক বাবা অবস্থার শিকার হয়ে কোয়ারেন্টাইনে থাকাকালীন সময়ে বাড়িতে একা থাকা প্রতিবন্ধী ছেলের মৃত্যু হয়েছে।

চীনে সেরেব্রাল পালসিতে আক্রান্ত ১৭ বছর বয়সী ইয়ান চেংয়ের জীবন হুইলচেয়ারে বন্দী। জ্বরে আক্রান্ত বাবাকে ‘বিচ্ছিন্ন’ করা হলে সে ঘরে একা হয়ে পড়ে। কয়েক বছর আগে মা হারানো ছেলেটি কথা বলতে পারতো না, হাঁটতে বা খেতেও পারতো না। আর বাবাকে আলাদা করে নেওয়ায় তাকে খাওয়ানো ও দৈনন্দিন কাজে সাহায্য করার মতো কেউ ছিলো না।

তার বাবা ইয়ান শিয়াওয়েনকে গত ২২ জানুয়ারি কোয়ারেন্টাইনে নেওয়া হয়। পাঁচদিন পরে তার শরীরে ওই মরণঘাতী ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি তার ছেলের কাছে যাওয়ার ও তার দেখাশোনার সাহায্য চেয়ে আকুল আবেদন জানিয়েছিল।

কিন্তু তার ওই পোস্টটি আসতে আসতেই অনেক দেরী হয়ে গেছে। হোনগান কাউন্টি সরকার বিবৃতিতে জানিয়েছে, ২৯ জানুয়ারি ওই ছেলেটি মৃত্যুবরণ করেছে।  ইয়ান শিয়াওয়েন আইসোলেশনে যাওয়ায় ইয়ান চেংয়ের দৈনন্দিন জীবনের যত্ন নিতে পারেনি। সেই সময়ে তিনি তার আত্মীয়, গ্রামের ব্যবস্থাপক কর্মী ও গ্রামের ডাক্তারদের উপর ভরসা করেন। কিন্তু ছেলেটির মৃত্যু হওয়ার চাকরি হারিয়েছেন বেশ কিছু সিনিয়র স্থানীয় কর্মী।

স্থানীয় কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ও মেয়রকে চাকরিচ্যুত করা হয় কারণ তারা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ ছিলো। তবে ছেলেটির মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই ঘটনা বেশ ক্রোধ ও শোক ছড়ায় সামাজিক যোগাযোগের মাধ্যমে। সেই সঙ্গে করোনা ভাইরাস আক্রমণের খবর গোপন করায়ও বেশ সমালোচনার শিকার হচ্ছে হুবেই কর্তৃপক্ষ।

Reneta

দি ফাদার অব হুবেই’স সেরেব্রাল পালসি স্পিক আউট লিখে ওয়েবে ছড়ানো হ্যাশট্যাগ মঙ্গলবার সকালের মধ্যেই ২৭০ মিলিয়ন বার পড়া হয়েছে।

চীনে ২০০০০ এরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আর প্রাণ হারিয়েছে ৪২৫ জন। সবচেয়ে বেশি আক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে হুবেই প্রদেশে। সেখানে গতবছর বন্যপ্রাণী ও সেগুলোর মাংসের একটি বাজার থেকে ভাইরাসটি ছড়িয়েছে। এরই মধ্যে প্রায় ২৪টি দেশে এই ভাইরাসের সংক্রমণ চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে সেই সব মানুষদের মধ্যে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে যারা সম্প্রতি হুবেই সফর করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসচীনহুবেই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT