চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষা-নিরীক্ষার একাদশ নিয়েও চেনারূপে চট্টগ্রাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান লিটন দাস, সেরা দুই বোলার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে বিশ্রামে রেখে খেলতে নেমেও গাজী গ্রুপ চট্টগ্রাম পেয়েছে সহজ জয়। সৌম্য সরকারের ফিফটিতে ফরচুন বরিশালকে ৭ উইকেটে হারিয়েছে তারা।

সাত ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছে চট্টগ্রাম।

বরিশাল-১৪৯/৬ (২০ ওভার), চট্টগ্রাম-১৫০/৩ (১৮.৪ ওভার)

Banglabid

বরিশালের দেয়া ১৫০ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখে টপকায় চট্টগ্রাম। সৌম্য ৬২ ও সৈকত আলী করেন ৩৯ রান। মাহমুদুল হাসান জয় অপরাজিত থাকেন ৩১ রানে।

সুমন খান দুটি ও মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকেট।

বরিশালের হারে শেষ চারে খেলার আশা বেঁচে থাকল মিনিস্টার গ্রুপ রাজশাহীর। সাত ম্যাচে সমান চার পয়েন্ট দুটি দলের। উভয়েরই শেষের ম্যাচের জয়-পরাজয়ের উপর নির্ভর করছে প্লে-অফে খেলা।

Reneta

শনিবার রাজশাহীর প্রতিপক্ষ চট্টগ্রাম। সোমবার আসরের লিগ পর্বের শেষ ম্যাচে বরিশাল লড়বে বেক্সিমকো ঢাকার বিপক্ষে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনার পরও বড় সংগ্রহ গড়তে পারেনি বরিশাল। তামিম ইকবাল-সাইফ হাসানের ওপেনিং জুটি বিচ্ছিন্ন হয় ৮৭ রান তোলার পর। শেষ ৫৫ বলে ৬ উইকেট হারিয়ে দলটি মাত্র ৬২ রান তুলতে পারে।

সাইফ ৪৬ ও তামিম ৪৩ রান করেন। আফিফ হোসেন ধ্রুব ২৮ রানে অপরাজিত থাকেন।

সঞ্জিত সাহা, মোসাদ্দেক হোসেন সৈকত ও জিয়াউর রহমান নেন ২টি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজী গ্রুপ চট্টগ্রামফরচুন বরিশাললিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাড়ি ফিরতে চান মেলানিয়া

পরবর্তী

পদ্মাসেতু বাস্তব হওয়ায় প্রধানমন্ত্রীকে ঢাবি অ্যালামনাইয়ের ধন্যবাদ

পরবর্তী

পদ্মাসেতু বাস্তব হওয়ায় প্রধানমন্ত্রীকে ঢাবি অ্যালামনাইয়ের ধন্যবাদ

কলকাতায় সর্বভারতীয় বিজেপি সভাপতির বহরে হামলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে তলিয়ে গেল গুরগাঁও, গাড়ি ফেলে পালালেন চালকরা

আগস্ট ২৪, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT