চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় সর্বভারতীয় বিজেপি সভাপতির বহরে হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের অনুসারীদের বিরুদ্ধে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ী বহরে ইট, পাথর দিয়ে হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে কলকাতায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি।

ওই হামলায় বিজেপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং অনেকগুলো গাড়ী ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। তবে মারাত্মক নিরাপত্তা ঘাটতির অভিযোগ করা হয়েছে মমতা ব্যানার্জির প্রশাসনের দিকে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ হামলার পেছনে কাদের ইন্ধন রয়েছে তা জানতে চেয়ে তিনি বলেছেন, রাষ্ট্রের জনগণের কাছে এ হামলার জবাব দিতে হবে।

নাটকীয় ওই হামলার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, বিজেপির সভাপতির ওই গাড়ী বহরের একটি গাড়ীতে ইট পাথর দিয়ে হামলা করা হয়। গাড়িটির সামনের অংশ এবং জানালার কাঁচের অংশ ভেঙ্গে যায়।

বিজেপির সভাপতি নাড্ডা বলেন, আমি এখানে একটি সভায় যোগ দিতে এসেছিলাম। তবে মা দুর্গার অশেষ কৃপায় এ যাত্রায় বেচে গেছি। এ হামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ করেছে বিজেপি।

এ হামলার বিষয়ে তৃণমূল কংগ্রেস অবশ্য বিজেপিকে অভিযুক্ত করে বলেছে, পরের বছর নির্বাচনের আগে রাজ্য সরকারকে বেকায়দায় ফেলতেই এ হামলা উদ্দেশ্যমূলকভাবে চালানো হয়েছে। বিজেপি একটি নতুন হিন্দু ধর্ম তৈরি করছে। এটি একটি ঘৃণ্য ধর্ম। তারা ওই হামলার ভিডিও তৈরি করছে এবং মিডিয়ার মাধ্যমে তা ছড়াচ্ছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুপুর বারোটার দিকে বিজেপি নেতারা কলকাতার কাছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে যাওয়ার সময় এ হামলা চালানো হয়। ডায়মন্ড হারবারের তৃণমূলের সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি।

মোটরসাইকেলের কিছু বিজেপি কর্মীকে লাঠিপেটা করা হয়। বেশ কয়েকটি গণমাধ্যমের যানবাহনেও ইট-পাথর মারা হয়। তৃণমূলের বিক্ষোভের সময়ে বিজেপির ওই গাড়ী বহরটি ওই অঞ্চল পার হচ্ছিল।  তখনই লাঠি, ইট পাথর দিয়ে গাড়ী বহরে হামলা চালানো হয়।

এই আক্রমণে বিজেপি নেতা মুকুল রায় এবং কৈলাশ বিজয়ভার্জী আহত হয়েছেন। এটি গণতন্ত্রের জন্য লজ্জাজনক। আমাদের ওই বহরের এমন একটি গাড়ি নেই যা আক্রমণ করা হয়নি। আমি নিরাপদ কারণ আমি বুলেটপ্রুফ গাড়িতে করে যাচ্ছিলাম। পশ্চিমে এই গুন্ডাবাজদের বাংলায় অবসান ঘটাতে হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন নাড্ডা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদ্মাসেতু বাস্তব হওয়ায় প্রধানমন্ত্রীকে ঢাবি অ্যালামনাইয়ের ধন্যবাদ

পরবর্তী

ভ্যাকসিন দৌড়ে এগিয়ে যাচ্ছে ভারত

পরবর্তী
করোনাভাইরাস

ভ্যাকসিন দৌড়ে এগিয়ে যাচ্ছে ভারত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক ইডি পদে বাংলাদেশকে ভারতের সমর্থন

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT