চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুতে বারবার ধাক্কায় ষড়যন্ত্র আছে কিনা তদন্ত হবে: সেতুমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
পদ্মা সেতুতে ধাক্কা ঘটনায় তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কম গঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগা তুচ্ছ কোন ঘটনা ও নিছক কোন দুর্ঘটনা অথবা চালকের অদক্ষতা বলে এড়িয়ে যাওয়া যাবে না। এখানে কোন ষড়যন্ত্র আছে কিনা তদন্ত করে দেখতে হবে। এখানে সর্ষের মধ্যে ভূত আছে কিনা তাও খতিয়ে দেখতে হবে।

তিনি শুক্রবার বিকেলে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পরিদর্শনে এসে এসব কথা বলেন।

শিমুলিয়া বা বাংলাবাজার যেকোন একটি ঘাট স্থানান্তরের ব্যাপারে সংশ্লিষ্ট কমিটি গুরুত্বের সাথে বিবেচনা করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সবগুলো বিষয় নিয়েই সন্ধ্যায় সংশ্লিষ্ট কমিটির সভা থেকে সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনও এর পিছনে অনেক লোক লেগে রয়েছে। দেশি বিদেশি চক্রান্ত রয়েছে। বারবার কেন ঘটছে ধাক্কার ঘটনা। পদ্মা সেতু এখন জাতীয় সম্পদ।

ওবায়দুল কাদের বলেন, সেতুতে আঘাত সারা দেশের মানুষের অনুভূতিতে আঘাত আসে। সেতুটি গোটা জাতির সম্পদ। জাতীয়ভাবে মানুষ আহত হয়েছে। এভাবে কেন বারেবারে পদ্মা সেতুতে আঘাত লাগছে, তা খতিয়ে দেখা হবে।

সেতুমন্ত্রীর পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মো. আবু বক্কর ছিদ্দিক, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন, পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা ৯৯ কম্পোজিট বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল কামরুল হাসান ও বিআইডব্লিউটিসির পরিচালক বাণিজ্য আশিকুজ্জামান।

ট্যাগ: ওবায়দুল কাদেরপদ্মা সেতু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অ্যান্ডারসনের বুড়ো হাড়ের ভেল্কি বাড়তে দেয়নি ভারতকে

পরবর্তী

আর্জেন্টিনা ম্যাচের জন্য যেমন দল দিলো ব্রাজিল

পরবর্তী
লুইস ডিয়াজের হাসিমুখের ছবি, ফুটবল জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ম্যাচের জন্য যেমন দল দিলো ব্রাজিল

মহিলা মাস্ক পরিহিত, মার্কিন পতাকার ডিজাইন সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত আবার দেড় লাখ ছাড়াল

সর্বশেষ

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

হাওরে পতিত জমিতে আউশ, বাড়ছে সম্ভাবনা

আগস্ট ২৫, ২০২৬

সমর্থকদের উপর পুলিশের ‘বল প্রয়োগের’ নিন্দা জানিয়েছে বার্সা

আগস্ট ২৫, ২০২৬

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT