চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার নন, ব্রাজিলের আসল নায়ক কৌতিনহো: কাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ২৬, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

নেইমারকে নিয়ে যতই আলোচনা হোক কেন বিশ্বকাপে ব্রাজিলের আসল নায়ক তিনি নন। বরং সেলেসাওদের বিশ্বকাপ নেতৃত্ব দিচ্ছেন ‘নায়ক’ কৌতিনহো। অন্তত এমনটাই মনে করেন দেশটির সাবেক তারকা কাকা। তবে ভালো কিছু করতে ইনজুরি থেকে নেইমারকে রক্ষার আহ্বান জানিয়েছে তিনি।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। দলের একমাত্র গোলটি করেন কৌতিনহো। কোস্টারিকার বিরুদ্ধে ‘দমবন্ধ’ হতে যাওয়া পরের ম্যাচেও দলের প্রাণ ফেরানো গোলটি করেন বার্সেলোনা তারকা। যদিও পরে নিজের এবং দলের দ্বিতীয় গোল করে ২-০ ব্যবধানের জয় এনে দেন নেইমার।

কাকার মতে কোচ টিটের প্রতিভাবান দলে নেইমার এখনও প্রধান তারকা। কিন্তু দলের ভারটা বহন করছেন কৌতিনহোই।

Banglabid

ইএসপিএন’র ফুটবলকে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা বলেন, ‘নেইমার আমাদের সেরা খেলোয়াড়। তাকে চাপমুক্ত রাখতে সম্ভব্য সব চেষ্টা করছেন টিটে এবং দলকে শক্তিশালী করা জন্যেও। দলটা খুবই শক্তিশালী। তবে কৌতিনহোই নায়ক, তিনিই ব্রাজিলের সবচেয়ে নিখুঁত খেলোয়াড়।’

ইনজুরি কাটিয়ে মাঠে নামার পর ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন নেইমার। সুইজারল্যান্ড ম্যাচে রেকর্ড ফাউলেরও শিকার হয়েছেন পিএসজি তারকা। কাকাও একসময় ইনজুরির কারণে গতি হারিয়েছিলেন। তাই নেইমারের অবস্থাটা তিনি বোঝেন, ‘নেইমার তিনমাস পর ফিরেছেন। সময় লাগবে। প্রতি ম্যাচেই নিজেকে একটু একটু করে বের করে আনছেন। আমার মত হল, তাকে যতটা সম্ভব কোচের রক্ষা করা।’

এক জয় ও এক ড্র’তে এখনও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়নি ব্রাজিলের। শেষ ষোলো নিশ্চিত করার লড়াইতে ২৭ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা মাঠে নামবে সার্বিয়ার বিরুদ্ধে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারব্রাজিলরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

পরবর্তী

গাজীপুরে পুলিশই আওয়ামী সন্ত্রাসীদের ভূমিকায়: বিএনপি

পরবর্তী

গাজীপুরে পুলিশই আওয়ামী সন্ত্রাসীদের ভূমিকায়: বিএনপি

শিল্প ও পোল্ট্রি বর্জ্যে হালদা তীরের গ্রামগুলোতে ভয়াবহ বিপর্যয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT