চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে পুলিশই আওয়ামী সন্ত্রাসীদের ভূমিকায়: বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ২৬, জুন ২০১৮
গাজীপুর, জনপদ, রাজনীতি
A A
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হচ্ছে এবং ভোটারদের ভোট দিতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির আরো অভিযোগ, আওয়ামী সন্ত্রাসীদের ভূমিকায় পুলিশ নিজেই নৌকা প্রতীকে সীল মারছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন। 

তিনি বলেন: ‘গাজীপুরে যে খবর পাচ্ছি তা উদ্বেগ-উৎকণ্ঠার। আমরা চমৎকার নির্বাচন চাইনি। সুষ্ঠু নির্বাচন চেয়েছি। কিন্তু নির্বাচন কমিশন বারবার সরকারের পাতা ফাঁদে পা দিয়ে নির্বাচন আয়োজন করছে। যা সম্পূর্ণ জালিয়াতি ও ভোট ডাকাতির। এখন পর্যন্ত প্রায় শতাধিক কেন্দ্রে দখল, জাল ভোট, এজেন্ট গ্রেপ্তার ও বের করে দেয়া হচ্ছে।’

রিজভী আরো বলেন: ‘আমাদের কাছে খবর এসেছে বিভিন্ন কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হচ্ছে, ভোটারদের ভোট দিতে দেয়া হচ্ছে না। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করা হচ্ছে। অনেক কেন্দ্রে এজেন্টদের বের করে দিয়ে পুলিশের সহযোগিতায় ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা নৌকায় সীল মারছে।’

প্রিন্ট বা ইলেক্ট্রনিক্স মিডিয়াকে কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির এ নেতা অারো বলেন: ‘পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা যা করে সে ভূমিকা পালন করছে। সকাল ৬টা থেকে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার শুরু করে পুলিশ। এভাবে চলছে গাজীপুর সিটি নির্বাচন। মূলত তাদের কাছে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। নির্বাচন কমিশন ভাঙা হাঁড়ির মতো কাজ করছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজীপুর সিটি কর্পোরেশনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

জুলাই ২৩, ২০২৬

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে?

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT