চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে ধারেও বার্সায় দিতে রাজী না পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

সরাসরি কেনা যাচ্ছে না। তাই নেইমারকে ধারে আনার চেষ্টায় ছিল বার্সেলোনা। ইএসপিএন এফসি জানাচ্ছে, সেই প্রস্তাবও এখন বিফলে যাওয়ার পথে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নগদ অর্থ ছাড়া কোনোভাবেই কাতালোনিয়ায় যেতে দিতে রাজী নয় তার বর্তমান ক্লাব পিএসজি!

গত কয়েকদিন ধরেই নেইমারকে অন্তত ধারে আনার পরিকল্পনা করেছিল স্প্যানিশ জায়ান্টরা। প্রস্তাব নিয়ে প্যারিসে উড়ে গিয়েছিলেন বার্সার দুই পরিচালকও। এই দুই কর্মকর্তা হলেন ক্লাবের সাবেক খেলোয়াড় এরিক আবিদাল ও হাভিয়ের ভোর্দাস। কিন্তু ইএসপিএন এফসি তাদের সূত্রের বরাতে জানাচ্ছে, বার্সার প্রস্তাবে মন ভরেনি পিএসজির। তাই ধারেও তারা ছাড়তে চায় না ২৭ বছর বয়সী তারকাকে।

পিএসজির কাতারি মালিকরা নেইমারের আচরণে বেশ মর্মাহত। তাই তারা আর এই ফরোয়ার্ডকে দলে চাচ্ছেন না। তাই বলে আবার মোটামুটি মানের প্রস্তাবেও রাজী নন। তাদের দাবী ২০১৭ সালে নেইমারকে আনতে যে ২২২ মিলিয়ন ইউরো খরচ করা হয়েছিল, সেই পরিমাণ কিংবা তার কাছাকাছি অর্থ দিয়েই যেন নেইমারকে নিয়ে যাওয়া হয়।

Banglabid

বার্সা আবার সেই প্রস্তাবে সাড়া দিতে রাজী নয়। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের সঙ্গে ফিলিপে কৌতিনহো, উসমানে ডেম্বেলে কিংবা ইভান রাকিতিচকে বেঁছে নেয়ার জন্য পিএসজিকে প্রস্তাব দিয়েছিল ক্লাবটি। কিন্তু এরই মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। কৌতিনহো ধারে চলে গেছেন বায়ার্ন মিউনিখে। তাকে পিএসজির হাতে তুলে দেয়া যাচ্ছে না।

অন্যদিকে ডেম্বেলে পড়েছেন চোটে। ৫ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই ফরাসি উইঙ্গারকে। সম্ভাব্য তিন খেলোয়াড়ের দুজনই আওতার বাইরে চলে যাওয়ায় ধারে নেইমারকে আনা ছাড়া আর কোনো উপায় নেই বার্সার।

কিন্তু পিএসজি মনে করে আগামী মৌসুমে নেইমারের জন্য চাওয়া অর্থ পরিশোধে আপাতত সামর্থ্য নেই বার্সার। কিস্তিতে অর্থ পরিশোধের যে প্রস্তাব দিয়েছিল বার্সা তাতেও ইচ্ছুক নয় প্যারিস জায়ান্টরা। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো চান নেইমারকে বিক্রি করে অন্ততপক্ষে ২০০ মিলিয়ন ইউরো ক্লাবের কোষাগারে যোগ করতে। কিন্তু বার্সা যেসব প্রস্তাব দিচ্ছে তার কোনোটাই এর আশেপাশে না থাকায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ছাড়তে রাজী নয় ক্লাবটি।

Reneta

এদিকে আবার দলবদলের সময়ও প্রায় শেষের পথে। যেভাবে দরকষাকষি করছে দুই ক্লাব তাতে বেশী করে কঠিন হয়ে পড়ছে নেইমারের প্যারিস ছাড়ার সম্ভাবনা। এখন পর্যন্ত পিএসজির হয়ে নতুন মৌসুমে মাঠে নামেননি তিনি। আদৌ নামবেন কিনা সেটাও নিশ্চিত নয়।

তার নিকট এক সূত্রের বরাতে ইএসপিএন এফসি জানাচ্ছে, যতটা সম্ভব শান্ত থাকতে চান নেইমার। মেনে নেয়ার চেষ্টায় আছেন ন্যু ক্যাম্পে ফেরার সম্ভাবনাও তার নেই বললেই চলে। আবার লিওনার্দোও বলছেন, এখন পর্যন্ত যা হয়েছে তাতে এই ফরোয়ার্ডের দায় নেই। সুতরাং, আপাতত নতুন মৌসুম প্যারিসেই মানিয়ে নেয়ার চেষ্টা করছেন বিশ্বের দামী ফুটবলার!

নেইমারকে আনতে পারছে না বার্সেলোনা। তার উপর লিওনেল মেসিবিহীন বার্সা হেরে গেছে প্রথম ম্যাচ। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আরও বড় দুঃসংবাদ কাতালানদের।

স্ট্রাইকার উসমান ডেম্বেলে ইনজুরিতে পড়ে প্রায় দেড় মাসের জন্য চলে গেছেন মাঠের বাইরে। অক্টোবরের আগে ফরাসি তারকাকে আর মাঠে পাচ্ছেন না কোচ আর্নেস্টো ভালভার্দে।

ফরাসি তারকাকে লম্বা সময়ের জন্য হারিয়ে বিপাকে বার্সা। কারণ কিছুদিন আগেই তারা ডেম্বেলের বিকল্প ম্যালকমকে বিক্রি করে দিয়েছে। তার আরেক বিকল্প কৌতিনহোকেও লোনে পাঠিয়েছে বায়ার্নে। তাই বার্সার জন্য এটা বড় ধাক্কাই।

অনুশীলনের সময় ডান পায়ে শিরায় টান পড়েছে ডেম্বেলের। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরীক্ষা শেষে ডাক্তার জানান, ৫ সপ্তাহের আগে তিনি আর মাঠে ফিরতে পারবেন না। এর মানে দলে ফিরতে অক্টোবর লেগে যাবে ডেম্বেলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুধু লাড্ডুই খাওয়ান স্ত্রী, তালাক চাইলেন অতিষ্ঠ স্বামী

পরবর্তী

কাজে আসছে না মশক নিধন কার্যক্রম

পরবর্তী

কাজে আসছে না মশক নিধন কার্যক্রম

অ্যাশেজের তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন স্মিথ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT