রাজধানীর দুই সিটি করপোরেশন মশা নিধনের যে কার্যক্রম পরিচালনা করছে তা কাজে আসছে না, বলছেন রাজধানীবাসী। বিভিন্ন স্থান ঘুরে, জমে থাকা পানিতে মশা এবং লার্ভা দেখা যায়। এ নিয়ে উত্তরের মেয়র সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি।
রাজধানীতে দীর্ঘদিন ধরেই ডেঙ্গু প্রকোপ থাকলেও আগস্ট মাসের শুরুর দিকেই মশা নিধন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে তোড়জোড় শুরু করেন দুই সিটি কর্পোরেশনের মেয়র। তবে এতদিন পরও প্রতিদিনই হাসপাতালগুলোতে ভিড় করছেন নতুন নতুন ডেঙ্গু রোগী।
প্রতিদিনই ঢাকা সিটি কর্পোরেশনের দুই মেয়র বিভিন্ন স্থানে মশা নিধন কার্যক্রম পরিচালনা করে আশার কথা শোনালেও রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে জমে থাকা পানি দেখা যায়। যা অসংখ্য মশার প্রজননক্ষেত্র। বংশ বিস্তার করছে মশা।
রাজধানীবাসীর অভিযোগ, দুই মেয়র মশা নিমূর্লের যে আশার বাণী শুনিয়ে যাচ্ছেন বাস্তবে তার সাথে কোনো মিল পাওয়া যাচ্ছে না।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম যখন মশা নিধন কার্যক্রম উদ্বোধন করছিলেন, তখন এ নিয়ে প্রশ্ন করা হলেও সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি।
রাজধানীর বাসিন্দারা বলছেন, তারা নিজেদের ঘরবাড়ি তারা পরিষ্কার রাখলেও রাস্তাঘাট এবং সরকারি-বেসরকারি পরিত্যক্ত যানবাহনে জমে থাকা পানিতে যে মশা জন্ম নিচ্ছে সেগুলো দূর করতে সিটি করপোরেশনকে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:







