চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুসরাতের হত্যাকারীদের ফাঁসি চেয়ে ঢাবিতে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ফেনী (ডুসাফ)।

বৃহস্পতিবার দুপুরে (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজুভাস্কর্যের পাদদেশে রাফিকে যৌন হয়রানি ও অগ্নি সংযোগের মাধ্যমে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ফেনীর শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ডুসাফে’র সাবেক সভাপতি সুলতান মাহমুদ,বর্তমান সভাপতি ও ডাকসুর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের সাদী, সাধারণ সম্পাদক ফখরুর ইসলাম শামীম, ফেনীর শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়েজ উল্লাহ প্রমুখ।

Banglabid

এতে বক্তারা ফেনীকে যেন আর আগুনের নগরীতে পরিণত না করা হয় এবং নুসরাতের হত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।

এসময় সাদ বিন কাদের বলেন, যারা অধ্যক্ষকে রক্ষার জন্য রাস্তায় নেমেছে এরা এক একটা একবিংশ শতাব্দীর জানোয়ার। যারা ধর্ষকের পক্ষে রাস্তায় নেমেছে আমরা এই জানোয়ারগুলোর ও বিচার চাই। শুধু নুসরাত নয় এমন ঘটনা যেন আর কারো ক্ষেত্রে পুনরাবৃত্তি না ঘটে সে জন্য আমরা প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই।

তিনি আরও বলেন,ফেনীকে আগুনের নগরী থেকে বেড়িয়ে আসতে হবে। যদি এমন লোমহর্ষক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে আমরা আন্দোলনে নামব।

Reneta

ফয়েজ উল্লাহ বলেন,ফেনীতে এমন ঘটনা বারবারই ঘটছে। এ ঘটনার সাথে সংশ্লিষ্টদের আমি ফাঁসি দাবি করছি এবং সেই অধ্যক্ষের ফাঁসি চাই।

ডুসাফের সাধারণ সম্পাদক শামীম বলেন, ধর্ষকের বিচার ফাঁসি হোক এবং এমন নৃশংসতা করার সাহস যেন আর কেউ না দেখাতে পারে সে জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মৌন মিছিল নিয়ে ক্যাস্পাস প্রদক্ষিণ করেন। মিছিলটি অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়নুসরাত জাহান রাফিমাদ্রাসাছাত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মংলা বন্দরে ঝড়ে লঞ্চ-বার্জ ডুবে কয়েকজন নিখোঁজ, ২ জনের লাশ উদ্ধার

পরবর্তী

তিনজনের ডিএনএ মিলে এক শিশুর জন্ম

পরবর্তী
ডিএনএ-শিশুর জন্ম

তিনজনের ডিএনএ মিলে এক শিশুর জন্ম

কানের উদ্বোধনেই জমবি!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT