বিনোদন

কানের উদ্বোধনেই জমবি!

৭২তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি জিম জারমুশের 'দ্য ডেড ডোন্ট ডাই’

কানের উদ্বোধনেই জমবি!

কান ফিল্ম ফেস্টিভ্যালের আসরে চলচ্চিত্রপ্রেমীরা দিনভর উপভোগ করতে পারেন নানা স্বাদের সিনেমা। জমবিদের নিয়ে তৈরি তেমনই ভিন্ন ধরণের একটি সিনেমা মুক্তি পাছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭২তম আসরের উদ্বোধনী দিনে। মার্কিন পরিচালক জিম জারমুশের তৈরি এই ছবিটির নাম ‘দ্য ডেড ডোন্ট ডাই’।

কান ফিল্ম ফেস্টিভ্যালে প্যালেস দেস ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ‘দ্য ডেড ডোন্ট ডাই’ ছবিটির। একইদিনে ছবিটি ফ্রান্সের বিভিন্ন থিয়েটারে মুক্তি পাবে। ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ১৪ জুন।

সেন্টারভিল নামের একটি শহরে ছড়িয়ে পড়া জমবি ও সেখানকার বাসিন্দাদের বেঁচে থাকার লড়াইকে ঘিরে তৈরি হয়েছে ছবির গল্প। আসরের প্রতিযোগিতা বিভাগের এই ছবিটি পাম দ’রের লড়াইয়ে স্থান করে নিয়েছে। এতে অভিনয় করেছেন বিল মারে, ক্লোয়ি সেভিনি, অ্যাডাম ড্রাইভার, টিল্ডা সুইনটন এবং আরও অনেকে।

জিম জারমুশের ১৩তম ছবি ‘দ্য ডেড ডোন্ট ডাই’ হলো। এর আগে জিম জারমুশ কান উৎসবে ক্যামেরা দ’র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পাম দ’র, গ্রাঁ প্রিঁ পুরস্কার জিতেছেন।

আগামী ১৪ মে দক্ষিণ ফরাসি উপকূলের শহর কানে শুরু হবে কান চলচ্চিত্র উৎসব। চলবে ২৫ মে পর্যন্ত।

বিষয়:কান চলচ্চিত্র কান ফিল্ম ফেস্টিভ্যাল জমবি জিম জারমুশ দ্য ডেড ডোন্ট ডাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…