চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশামের ছক্কার সময় মৃত্যুকোলে ঢলে পড়েন কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের লর্ডসের বিশ্বকাপ ফাইনালে দম আটকে এসেছিল ক্রিকেট বিশ্বের। টাই হওয়া ম্যাচ যখন সুপার ওভারে গড়াল, তখন থেকে উত্তেজনার পারদ তুঙ্গে। সেটা এতটাই বেশি ছিল যে, উত্তেজনা সইতে না পেরে হৃদপিণ্ডের কাঁপাকাঁপি বেড়ে গিয়েছিল অনেকেরই। সেসময়ই মৃত্যুর কোলে ঢলে পড়েন কিউই অলরাউন্ডার জিমি নিশামের শৈশব কোচ ডেভিড গর্ডন!

ফাইনালের পাঁচ সপ্তাহ আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন নিশামের হাইস্কুল কোচ ডেভিড গর্ডন। হাসপাতালের বিছানায় শুয়েই দেখেছেন শিষ্যের খেলা। নির্ধারিত ৫০ ওভারে দুই দলের রান সমান ২৪১ হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড রান তোলে ১৫। নিউজিল্যান্ডকে জিততে হলে করতে হতো ১৬।

দলকে জেতাতে মার্টিন গাপটিলের সঙ্গে ব্যাটিংয়ে নামেন নিশাম। সেই সময় থেকেই গর্ডনের শ্বাস-প্রশ্বাস বদলে যেতে থাকে। ওভারের এক পর্যায়ে নিশামের ছক্কা মারার দৃশ্য যখন টিভির পর্দায়, তার কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে ঢলে পড়েন মৃত্যুর কোলে। পিতার মৃত্যুক্ষণ নিয়ে পরে নিজেই বলেছেন গর্ডন-কন্যা লিওনি গর্ডন।

‘সুপার ওভারের সময় একজন নার্স দৌড়ে এসে বললো, বাবার শ্বাস-প্রশ্বাস বদলে যাচ্ছে। আমার মনে হয় নিশাম যখন ছক্কা মারে তখন বাবা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার রসবোধ আর ইন্দ্রিয় খুব টনটনে ছিল। তিনি সারাজীবন খুব ব্যক্তিত্বের সঙ্গে জীবনযাপন করেছেন এবং শেষপর্যন্ত তাই করে গেলেন।’

কৈশোর গুরুর এমন বিদায়ে আবেগ সামলাতে পারেননি নিশাম নিজেও। গুরুর প্রতি সম্মান জানিয়ে টুইটারে লিখেছেন, ‘প্রিয় ডেভিড গর্ডন, আপনি ছিলেন আমার শিক্ষক, কোচ এবং বন্ধু। খেলাটার প্রতি আপনার ভালোবাসা ছিল অনেক গভীর। আমরা যারা আপনার অধীনে খেলেছি, তারা ভীষণ সৌভাগ্যবান। ম্যাচের প্রায় শেষপর্যন্ত আপনি দেখে গেছেন। হয়তো আপনি গর্ববোধ করতেন। সবকিছুর জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।’

ট্যাগ: জিমি নিশামবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান জিএম কাদের

পরবর্তী

ছয় নায়কের বিপরীতে একাই শবনম!

পরবর্তী

ছয় নায়কের বিপরীতে একাই শবনম!

ইনস্টাগ্রাম-লাইক-লাইকের সংখ্যা

‘মানসিক চাপ কমাতে’ লাইক সংখ্যা লুকালো ইনস্টাগ্রাম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬

জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে আমিরুল ইসলাম

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মুসলিম দেশগুলোকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির নতুন আহ্বান

আগস্ট ৩০, ২০২৬

প্রেম মেনে নেয়নি পরিবার, সেই রাজীবের সঙ্গেই মালদ্বীপে পর্ণার বাগদান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT