চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় নায়কের বিপরীতে একাই শবনম!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৯
বিনোদন
A A

স্বর্ণযুগের ‘সংশপ্তক’ নাটকটি যারা দেখেছেন তাদের কাছে অতিপরিচিত একটি নাম ‘হুরমতি’। যে চরিত্রটিতে অভিনয় করে দর্শকের মধ্যে সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। হুরমতি সংশপ্তকের একটি চরিত্র হলেও এই নামে সম্প্রতি একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন অভিনেত্রী শবনম পারভীন। যদিও সংশপ্তকের চরিত্রের সাথে এই চলচ্চিত্রের কাহিনী বা গল্পের কোনো মিল নেই বলে জানালেন নির্মাতা। 

শুধু পরিচালনা নয়, ‘হুরমতি’র প্রযোজনা করেছেন শবনম। আরও মজার খবর হলো, ৬ জন নায়কের বিপরীতে ‘হুরমতি’ হিসেবে নায়িকা চরিত্রেও দেখা যাবে শবনমকে!

তার বিপরীতে রয়েছেন ছয় নায়ক। তারা হলেন: শ্রাবণ শাহ, সমাপ্তি মাশুক, সনি রহমান নিলয়, অভি, টুকু প্রমুখ। শবনম পারভিন জানান, হুরমতির গুরুত্বপূর্ণ চরিত্রই হলো ৬ নায়ক ও ১ নায়িকা।

‘হুরমতি’র শুটিং শেষ, বুধবার (১৭ জুলাই) চলচ্চিত্রটি সেন্সরবোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানান শবনম পারভীন। তিনি বলেন, কমেডি ধাঁচের ছবি ‘হুরমতি’। আমার সিনেমার আওয়াজ নেই, কিন্তু সম্পূর্ণ সিনেমা দেখে সেন্সরবোর্ড থেকে প্রশংসা এসেছে।

শবনম জানান, এটি তার ‘শবনম প্রডাকশন’ থেকে নির্মিত নবম চলচ্চিত্র।

‘হুরমতি’ চলচ্চিত্র প্রসঙ্গে শ্রাবণ শাহ বলেন, শুটিং শুরুর আগে কাজটি নিয়ে চিন্তিত ছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে কাজ করে ভুল করিনি। এর আগে আমি যতগুলো কাজ করেছি ‘হুরমতি’তে আমার চরিত্র একেবারেই আলাদা। পুরো চলচ্চিত্রটি ডাবিং, সম্পাদনার পর দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এখন মুক্তির অপেক্ষায় আছি। শুনেছি ঈদের পর মুক্তি পাবে।

Reneta

চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে সমাপ্তি মাশুক বললেন, অনুরোধ রাখতে গিয়ে কাজটি করেছি। শুটিং করেছি দুইদিন। একটি অতিথির চরিত্রে কাজ করেছি। আশা করছি পুরো কাজটা ভালো হবে।

‘হুরমতি’ চলচ্চিত্রে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, দিলারা জামান। তবে নির্মাতা ও প্রযোজক শবনম পারভীন বললেন, গতবছর আগস্টে ‘হুরমতি’ চলচ্চিত্রের কাজ শুরু করেছিলেন। বললেন, ঈদের পর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাসুকশবনমসংশপ্তক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
ছবি: বিবিসি।

জাপানে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT