চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী প্রচারণা শুরুর জন্য টুঙ্গিপাড়ার পথে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ, রাজনীতি
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নির্বাচনী প্রচারণা-আওয়ামী লীগ

নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য গোপালগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী সড়কপথে গণভবন থেকে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

তবে এই প্রচারকাজে তিনি প্রধানমন্ত্রী হিসেবে কোনো রকম সরকারি সুবিধা নেবেন না বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য প্রধানমন্ত্রী হিসেবে হেলিকপ্টারের বদলে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দীর্ঘ ১০ বছর পর সড়কপথে টুঙ্গিপাড়া যাচ্ছেন।

এর মধ্য দিয়ে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের উদ্দেশ্যে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো।

টুঙ্গিপাড়ায় পৌঁছে শেখ হাসিনা প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করবেন। সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তিনি। এরপর মধ্যাহ্নভোজ শেষে বেলা আড়াইটার দিকে প্রধানমন্ত্রী তার নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেয়ার মাধ্যমে প্রচারণার কাজ শুরু করবেন।

বুধবার টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাতযাপন করে শেখ হাসিনা পরদিন সকাল ১০টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। ফেরার পথে তিনি ফরিদপুরের ভাঙ্গা মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ এবং সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশ নেবেন।

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচননির্বাচনী প্রচারণাপ্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নকআউটে বার্সা-টটেনহ্যাম, ইন্টারের বিদায়

পরবর্তী

সালাহ বীরত্বে নকআউটে পিএসজির সঙ্গী লিভারপুল

পরবর্তী

সালাহ বীরত্বে নকআউটে পিএসজির সঙ্গী লিভারপুল

ব্রাজিল-বন্দুকধারীর হামলা

ব্রাজিলের গির্জায় বন্দুকধারীর হামলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT