চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তার অজুহাতে বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সারাদেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকাল থেকে ঢাকাসহ দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিক-শ্রমিকরা।

মেহেরপুর
ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে মেহেরপুরে শুক্রবার সকাল থেকে ঢাকাসহ দূরপাল্লার সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিক-শ্রমিকরা।

এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরিবহন মালিক-শ্রমিকরা জানান, কয়েক দিন ধরে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন পরিবহন ভাঙচুর করছে। এতে শ্রমিক ও মালিকদের জানমালের ব্যাপক ক্ষতিসহ নিরাপত্তা নেই। ফেডারেশনের নির্দেশে মেহেরপুরে থেকে ছেড়ে যাওয়া সকল ধরনের দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

Banglabid

বেনাপোল
সারাদেশে গাড়ি ভাঙচুরের প্রতিবাদ ও নিরাপত্তা না থাকায় বেনাপোল থেকে সকল ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে যশোর জেলা মটর শ্রমিক ইউনিয়ন।

যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করার কারণে ভারত থেকে ফিরে আসা শত শত পাসপোর্ট যাত্রী আটকা পড়েছে বেনাপোল চেকপোষ্ট এলাকায়। যাত্রীরা শুয়ে বসে অলস সময় কাটাচ্ছে বিভিন্ন পরিবহন কাউন্টারে। সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছেন রোগী ও ভারতীয় যাত্রীরা। তারা না যেতে পারছে ঢাকায় না পারছে ভারতে ফিরে যেতে।

ভারত থেকে ফিরে আসা যাত্রীরা জানান. অপরাধ করেছে ড্রাইভাররা আবার তারাই বাস চালানো বন্ধ রেখেছে। বাস চলাচল না করার কারণে তারা নানা হয়রানির শিকার হচ্ছেন।

Reneta

যশোর রেলগেট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী জানান, আমাদের গাড়ি চালাতে কোন সমস্যা নেই তবে রাস্তায় আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বরিশাল
বরিশাল থেকে শুক্রবার ঢাকা রুটে কোন বাস ছেড়ে যায়নি। বাসচালকরা জানিয়েছেন, ঢাকা থেকে কোন বাস বরিশাল না আসায় বরিশাল থেকেও বাস ছাড়া হচ্ছেনা।

বরিশাল বাস মালিক সমিতির সভাপতি মো. আফতাব হোসেন জানা,ন তারা বাস বন্ধের কোনো সিদ্ধান্ত নেননি। অভ্যন্তরীন রুটে বরিশাল থেকে ভুরঘাটা পর্যন্ত বাস চালু রেখেছেন তারা। তবে মাদারীপুর বাস মালিক সমিতি মাদারীপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। এ কারণে বরিশাল এর সাথে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

সিলেট
সিলেট থেকে সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো যানবাহন ছেড়ে যাচ্ছে না কিংবা প্রবেশও করছে না।

চালকেরা জানিয়েছেন- সড়কে গাড়ি ভাঙচুরের ঘটনায় মালিক সমিতির নির্দেশে তারা যান চলাচল বন্ধ করে দিয়েছেন।

আনুষ্ঠানিক ধর্মঘট না ডাকলেও পরিবহন শ্রমিকদের একাংশের বাধার কারণে সিলেটে প্রাইভেট যানবাহন ও সিএনজি অটোরিক্সার চলাচল কমে এসেছে।

ময়মনসিংহ
নিরাপত্তাজনিত কারণে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহ থেকে ঢাকা রুটে সকল প্রকার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।

ময়মনসিংহ জেলা পরিবহন মোটর মালিক সমিতির বাস বিভাগের সম্পাদক বিকাশ সরকার বলেন, রাস্তায় বের হলেই শিক্ষার্থীরা ইচ্ছামতো বাস ভাঙচুর করছে। এতে মালিকরা লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়ছেন। তাই নিরাপত্তার অভাবে আজও সকাল থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রাখা হয়। তবে বিকেল থেকে আবার বাস চলাচল স্বাভাবিক হওয়ার কথাও বলেন বিকাশ সরকার।

হবিগঞ্জ
নিরাপত্তাজনিত কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জেও বাস, ট্রাক, লরি চলাচল বন্ধ ঘোষণা করেছে হবিগঞ্জ পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। শুক্রবার সকালে হবিগঞ্জ পৌরবাস টার্মিনাল থেকে দেশের কোথায় বাস ছেড়ে যাননি। বাস চলাচল বন্ধ থাকার ফলে যাত্রীদের চরম দুর্ভোগের পোহাতে হচ্ছে। অনেক যাত্রীরা কোন বাস না পেয়ে বাসায় ফিরে যাচ্ছেন।

হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী জানান, ছাত্ররা চালকদের ড্রাইভিং লাইন্সেস দেখছেন। ড্রাইভার শ্রমিকদের মারধোর করছে শিক্ষার্থীরা। ড্রাইভারদের লাইন্সেস দেখা ছাত্রদের কাজ নয়। নিরাপত্তার অভাবে বাসের মালিকগণ বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস, ট্রাক, লরি চলাচল বন্ধ থাকবে।

কুষ্টিয়া
কুষ্টিয়া থেকে সড়কপথে সব বাস চলাচল বন্ধ রয়েছে। বাসের নিরাপত্তার কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।  শুক্রবার সকাল এগারটা থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার সব সড়ক পথে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিক নেতারা।

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম জানান, শিক্ষার্থী ও বহিরাগত কিছু যুবক লাইসেন্স দেখার কথা বলে বাসে ভাঙচুর চালাচ্ছে। নিরাপত্তার কারণে তারা বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবহন শ্রমিকসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মা রান্না করে বসে আছেন

পরবর্তী

পারফরম্যান্সের পুরস্কার বেতনে

পরবর্তী

পারফরম্যান্সের পুরস্কার বেতনে

বিশ্বে এই প্রথম স্মার্টফোনে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT