চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের জালেই জড়ানো গোলে ফ্রান্সের কাছে হেরেছে জার্মানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ১৬, জুন ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্সের বিরুদ্ধে গোলের পর বাংলাদেশি ফুটবল খেলোয়াড়রা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টুর্নামেন্টের হেভিওয়েট ম্যাচ। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স বনাম সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। মাঠের খেলায়ও থাকল উত্তাপ, প্রতিপক্ষ গোলমুখে অবশ্য দাপট থাকল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। জিতেছেনও এমবাপে-গ্রিজম্যানরা। সেটি আবার জার্মানির নিজেদের জালেই জড়িয়ে দেয়া গোলে।

ইউরোয় মঙ্গলবার রাতে গ্রুপ ‘এফ’র ম্যাচে মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। জার্মান ডিফেন্ডার ম্যাট হামেলস নিজেদের জালে বল জড়িয়ে দেন ম্যাচের ২০তম মিনিটে।

পল পগবা বক্সের মধ্যে বল বাড়িয়েছিলেন কাইলিয়ান এমবাপের দিকে। মাঝে সেটি ধরেন ফরাসি লেফটব্যাক হার্নান্দেজ, তিনিও বল ঠেলে দিচ্ছিলেন এমবাপের দিকেই। সেই বলের দিক পরিবর্তন করে দিতে যেয়ে হামেলস শেষে দেখেন নিজ জালেই জড়িয়ে গেছে। বোকা বনে যান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার।

Banglabid

মধ্যবিরতির পর ফিরে ৫২ মিনিটের একটি আক্রমণে পোস্টে বল লাগান ফ্রান্সের রাবিওঁত। ৬৭ মিনিটে জাল খুঁজে নিয়েও অফসাইড খাড়ায় গোল বাতিলের হতাশায় ডোবেন এমবাপে। পগবার আরেকটি অ্যাসিস্ট প্রচেষ্টা তাতে জলে যায়।

ম্যাচের ৮৫ মিনিটে করিম বেনজেমার একটি গোলও একই পরিণতিতে বাতিল হয়েছে ভিএআরের সাহায্যে। এই সুযোগটি বানানোর পেছনেও পগবার অবদান ছিল, শেষে সেটি বেনজেমের কাছে যায় এমবাপের পা ঘুরে। দুটি গোল বাতিল হলেও জয় আটকায়নি ফ্রান্সের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০২০ইউরো-২০২১জার্মানিফ্রান্সলিড স্পোর্টসহামেলস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ন্যাটোর ‘চাপে’ ক্ষুব্ধ চীন

পরবর্তী

বেলারুশ ফ্লাইটিকে নামাতে বাধ্য করেছিল: রায়ানএয়ার

পরবর্তী
রয়ানএয়ার প্লেনটি বিমানবন্দরে নিরাপত্তা চেকের জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলারুশ ফ্লাইটিকে নামাতে বাধ্য করেছিল: রায়ানএয়ার

একজন মহিলা হাসিমুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের কল্যাণে আরও সম্পদ বিলিয়ে দেবেন ম্যাকেনজি

সর্বশেষ

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আগস্ট ২৩, ২০২৬

মরিনহোর খুশির কারণ কী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবিদা সুলতানার জন্মদিনে প্রকাশ পেল নতুন রোমান্টিক গান

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT