চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলারুশ ফ্লাইটিকে নামাতে বাধ্য করেছিল: রায়ানএয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ১৬, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বোমা রাখার সন্দেহে এক সাংবাদিককে গ্রেপ্তার করতে গত মাসে গ্রিস থেকে ছেড়ে আসা রায়ানএয়ারের ফ্লাইটিকে বেলারুশের মিনস্কে নামাতে পাইলটকে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ করেছেন সংস্থাটির প্রধান মাইকেল ও’লারি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রায়ানএয়ারের সিইও মাইকেল ও’লারি দাবি- সেই সময়ে পাইলট বিমান সংস্থাটির কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করেছিলেন, তবে কর্মকর্তারা মিথ্যা অজুহাত দেখিয়ে রায়নাএয়ারের ফোনের উত্তর দিচ্ছিলেন না।

ওই ঘটনাকে বৈশ্বিক বিমান বিধিবিধান ‘লঙ্ঘন’ বলে অভিহিত করেছিলেন তিনি।

তবে এমন অভিযোগ অস্বীকার করে বেলারুশ জানিয়েছে, বিমানটিকে জোর করে অবতরণ করা হয়নি।

গত ২৩ মে রায়ানএয়ারের ফ্লাইট এফআর৪৯৭৮ এথেন্স থেকে লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে যাচ্ছিল। কিন্তু লিথুনিয়া সীমান্তে পৌঁছানোর আগেই ফ্লাইটটিকে পূর্বদিকে ঘুরিয়ে বেলারুশের রাজধানী মিনস্কে নিয়ে আসা হয়। ফ্লাইটটিতে ১৭১ জন যাত্রী ছিল।

রায়ানএয়ার এক বিবৃতিতে বলেছে, ‘বেলারুশের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সম্ভাব্য নিরাপত্তা হুমকি থাকার ব্যাপারে সতর্ক করে দিয়ে কাছের মিনস্ক বিমানবন্দরে অবতরণের কথা বলা হয়।’

Reneta

কিন্তু ফ্লাইটরাডার২৪ ওয়েবসাইটে দেখা গেছে, লিথুয়ানিয়া পৌঁছানোর আগে উড়োজাহাজটি পূর্বে মিনস্কের দিকে ঘুরে যাচ্ছে। কিন্তু বিমানটি মোড় নেওয়ার ওই জায়গাটি থেকে গন্তব্যস্থল ভিলনিয়াস-ই বেশি কাছে ছিল।

রায়ানএয়ার জানায়, মিনস্ক বিমানবন্দরে তল্লাশির পর কিছু পাওয়া যায়নি। পাঁচ ঘণ্টা পর বিমানটিকে উড্ডয়নের জন্য ছেড়ে দেওয়া হয়। পুলিশ ফ্লাইট থেকে ২৬ বছয় বয়সী সাংবাদিক রোমান প্রোতেসেভিচকে আটক করে।

প্রোটাসেভিচ একজন সাংবাদিক, ব্লগার, ফটোগ্রাফার এবং আন্দোলনকর্মীও। ২০১৯ সালে প্রোটাসেভিচ বেলারুশ ছেড়ে চলে যান এবং ২০২০ সালে নেক্সটার সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনের খবর সংগ্রহ করেন। এরপরই বেলারুশে তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাইলটবেলারুশ
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT