চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে বন্দুক হামলায় এক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ১৩, এপ্রিল ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিউইয়র্কে বন্দুক হামলার ঘটনায় আহতদের জন্য জরুরি চিকিৎসা কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের একটি সাবওয়ে স্টেশনে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ২৯ জন আহত হয়েছে। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছে ১০ জন।

আল জাজিরা জানিয়েছে, এ ঘটনায় ৬২ বছর বয়সী ফ্রাঙ্ক আর জেমস নামে এক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে জনাকীর্ণ জায়গাটিতে হামলা চালায় বন্দুকধারী। ঘটনার পরই ওই ব্যক্তি স্থান ত্যাগ করেছে বলে জানিয়ে পুলিশ বলছে, মুখোশধারী এক যুবককে খোঁজা হচ্ছে। হামলায় আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

Banglabid

স্থানীয় সময় সকাল সাড়ে আটটা। নিউইয়র্কের ব্রুকলিন শহরের সানসেট পার্কের কাছে থার্টিসিক্সথ স্ট্রিট স্টেশনে ব্যস্ত সমস্ত মানুষ ছুটছে কাজে। এ সময় গ্যাস মাস্ক ও কমলা রঙের ভেস্ট পরা এক বন্দুকধারী স্টেশন প্লাটফর্মে ধোঁয়া সৃষ্টি করা কৌটা ছুড়ে মারে এবং এলোপাথাড়ি গুলি চালায়।

ঘটনার পরপরই স্টেশনে পৌঁছে যায় পুলিশ। সে সময় কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায় তারা এবং আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

প্রত্যক্ষদর্শী কেউ কেউ জানান, স্টেশনে দাঁড়িয়ে থাকা কোনও একটি ট্রেনে ধোঁয় বোমা জাতীয় কিছু রাখা ছিল। মুখোশধারী এক ব্যক্তি সেটিকে তাক করে গুলি চালায়। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পরে যায়। ট্রেনের মধ্যে এবং প্ল্যাটফর্মে অনেকেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে।

Reneta

ওই ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় স্টেশন প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখা গেছে।

পুলিশ আরও জানিয়েছে, কোনও বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়নি। বন্দুকধারী ট্রেনেই ধোঁয়ার ক্যানিস্টার রেখেছিল কিন্তু লোকজন পেছনে তাকাচ্ছিল আর দৌড়াচ্ছিল, ট্রেনে ওঠার চেষ্টা করছিল তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই বসেছে নেমপ্লেট, বিরোধীরা বলছে ‘জবরদখল’

পরবর্তী

কক্সবাজারে নিহত সেই ৬ ভাইয়ের পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা

পরবর্তী
প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান অনুষ্ঠানে নিহত ভাইদের পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে নিহত সেই ৬ ভাইয়ের পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা

কানাডায় মিতা হক স্মরণে স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় মিতা হক স্মরণে স্মৃতিচারণ

সর্বশেষ

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT