চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নার্গিসের অবস্থা অপরিবর্তিত

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
১:২৬ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

সিলেটে কথিত প্রেমিকের চাপাতির কোপে আহত খাদিজা আক্তার নার্গিসের অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবর্তন আসেনি তার ব্লাড প্রেসার ও পালসেও। তার চিকিৎসার দায়িত্ব সরকার নিয়েছে বলে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। 

স্কয়ার হাসপাতালের ‘মেডিসিন এন্ড ক্রিটিক্যাল কেয়ার’ বিভাগের কনসালট্যান্ট মির্জা নাজিমউদ্দীন তাকে বাঁচাতে সবাইকে প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার নার্গিসের মাথায় জটিল অস্ত্রোপচার শেষে ডাক্তাররা জানিয়েছিলো তার বাঁচার সম্ভাবনা মাত্র ৫ থেকে ১০ শতাংশ। এরপরই ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয় তাকে।

বুধবার হাসপাতালে নার্গিসকে দেখতে এসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, অপরাধীকে শাস্তি দিতেই সরকার অবশ্যই পদক্ষেপ নিবে। যারা এমন ঘটনা ঘটাতে পারে তারা মানুষের কাতারে পড়ে না। এই ধরনের মানুষদের নিয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ করা সম্ভব নয়। সরকারের যেখানে যতটা করা দরকার সেটা করবেন।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারহীনতাই এমন ঘটনার কারণ। এই মামলার দ্রুত বিচার সম্পন্ন করা দরকার। সেজন্য দ্রুত চার্জশিট জমা দিতে হবে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এমন ঘটনাকে নৃশংস উল্লেখ করে আসামীর যাতে সুষ্ঠু বিচার হয় সেজন্য সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন।

নার্গিসকে দেখতে হাসপাতালে আসেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।

সোমবার বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা আক্তার নার্গিসকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলম। বদরুল শাবি ছাত্রলীগের সহসম্পাদক।

এ ঘটনার পর এমসি কলেজের শিক্ষার্থীরা হামলাকারী বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গণপিটুনিতে আহত বদরুলকেও ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

নার্গিসের স্বজনরা জানান, তার মাথায় ৫-৬টি কোপ দেওয়া হয়েছে। চিকিৎসকরা বলেছেন পরিস্থিতি ভালো না। কোপে মারাত্মক জখম হয়েছে নার্গিস।

ঘটনার পর নার্গিসকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যরাত পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। অস্ত্রোপচার হলেও তার অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার ভোরে অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে নার্গিসকে লাইফ সাপোর্টে রাখা হয়।

ট্যাগ: খাদিজা আক্তার নার্গিস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষকদের জন্য ‘থ্যাঙ্ক ইউ টিচার’

পরবর্তী

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বগুড়ায় বহু হতাহত

পরবর্তী

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বগুড়ায় বহু হতাহত

‘আয়নাবাজি’ নিয়ে যা বললেন অমিতাভ রেজা

সর্বশেষ

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT