বিনোদন

শিক্ষকদের জন্য ‘থ্যাঙ্ক ইউ টিচার’

শিক্ষকদের জন্য ‘থ্যাঙ্ক ইউ টিচার’

শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের উজার করা ভালোবাসা আর শ্রদ্ধায় জনপ্রিয় পাঁচ সঙ্গীতশিল্পী উৎসর্গ করলেন ‘থ্যাঙ্ক ইউ টিচার’।

শিক্ষক দিবস উপলক্ষে জনপ্রিয় সঙ্গীত পরিচালক ইমন সাহা নির্মাণ করেছেন অসাধরণ এ গানটি। গানটিতে ইমনের সঙ্গে গান গেয়েছেন এ প্রজন্মের চার সঙ্গীতশিল্পী কনা, কোনাল, কিশোর ও সজল।

সুদীপ কুমারের লেখা এ গানটিতে শৈশবে শিক্ষকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শিক্ষাজীবনে শিক্ষকদের কাছ থেকে জীবনের মূল্যবান অধ্যায় পার করা সেসব স্মৃতিকে তুলে ধরা হয়েছে।

‘থ্যাঙ্ক ইউ টিচার’ গানটিতে বিশ্বের শিক্ষকদের প্রতিও সম্মান জানানো হয়।

বিষয়:শিক্ষক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…