চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে যুবলীগের মিছিলে বিএনপি’র গুলিবর্ষণ, আহত ২

রেজাউল করিম রেজা রেজাউল করিম রেজা
১০:০৭ পূর্বাহ্ণ ২৯, আগস্ট ২০১৫
রাজনীতি
A A

নাটোরের তেবাড়ীয়ায় যুবলীগেরমিছিলে বিএনপি কর্মীদের গুলিবর্ষণে ২জন আহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত আওয়ামী লীগ কর্মীরা বিএনপি নেতা ও নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন ব্যাপারীর বাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগ করে।

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নাটোর পৌর এলাকার তেবাড়ীয়ায় এঘটনা ঘটে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় একতার মোড়ে সন্ধায় সমাবেশ আহবান করে আওয়ামীলীগ। ওই সমাবেশে যোগদানের জন্য শহরতলীর তেবাড়ীয়া এলাকা থেকে যুবলীগ কর্মিরা মিছিল নিয়ে একতার মোড়ে আসতে থাকে। মিছিলটি তেবাড়ীয়া বাজার রোডে পৌঁছালে বিএনপি কর্মীরা গুলি চালায় ।

Banglabid

এতে পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন এবং ছাত্রলীগ কর্মী রাজিব আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে রাজিবের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

গুলি বর্ষনের ঘটনায় উত্তেজিত যুবলীগ কর্মীরা বিএনপি নেতা ও নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন ব্যাপারীর বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করে। তবে গুলি বর্ষনের কথা অস্বীকার করে আবুল হোসেন বলেন, যুবলীগ কর্মীরাই বিকেলে তার ছোটভাই রিংকুকে কুপিয়ে আহত করে।

নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, তিনি রাজশাহীতে আছেন। এলাকায় গোলযোগের কথা শুনেছেন। তবে প্রকৃত ঘটনা কি তা তিনি জানেন না।

Reneta

নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, যুবলীগের শান্তিপূর্ণ মিছিলে বিএনপি নেতা আবুল হোসেন ও তার অনুসারীরা হামলা চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের দুইজন নেতা কর্মিকে আহত করেছে। তিনি এঘটনার নিন্দা ও জড়িতদের গ্রেপ্তার দাবি করেন তিনি।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কর ফাঁকির সংস্কৃতি বন্ধে ব্যবসায়ীদের অঙ্গীকার

পরবর্তী

গোলকিপার শহীদুলের কৃতিত্বে স্বস্তির ড্র

পরবর্তী

গোলকিপার শহীদুলের কৃতিত্বে স্বস্তির ড্র

লিবিয়ায় নৌকাডুবিতে ২৪ বাংলাদেশীর মৃত্যু, জীবিত উদ্ধার ৫৫

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT