চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলকিপার শহীদুলের কৃতিত্বে স্বস্তির ড্র

তামান্না তৃষা তামান্না তৃষা
১০:১৮ পূর্বাহ্ণ ২৯, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বের বিগ ম্যাচের আগে মালয়েশিয়ার সঙ্গে আত্মবিশ্বাসের স্বস্তির ড্র করেছে বাংলাদেশ। লাল-সবুজের গোলকিপার শহিদুল আলম প্রাচীর হয়ে একাই মালয়েশিয়ার সব চেষ্টা রুখে দিলে ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

কুয়ালালামপুরের শাহ আলম স্টেডিয়ামে দর্শক খুব বেশি ছিলো না। প্রীতি ম্যাচ বলেই হয়তো জীবন-মরণ চেষ্টা ছিলো না কারো, তবে বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে বাংলাদেশের জন্য গুরুত্ব ছিলো অনেক। অস্ট্রেলিয়ার পথে কুয়ালালামপুরের এই ম্যাচটি বড় পরীক্ষাই ছিলো বাংলাদেশের জন্য।

সমীকরণে অতিথিদের চেয়ে এগিয়ে থাকার সঙ্গে মাঠেও পরিণত ছিল মালয়েশিয়া। শুরু থেকে একচেটিয়া আক্রমণ করতে থাকে স্বাগতিকরা। আক্রমণে বেশ কোণঠাসাই হয়ে পড়ে ডি-ক্রুইফের দল। ডিফেন্সিভ খেলার চেষ্টা করলেও বেশি একটা সুবিধা করতে ব্যর্থ ছিলেন এমিলি-মামুনুল-জামাল ভুঁইয়ারা।

তবে শুরু থেকেই ম্যাচের নায়ক বাংলাদেশ গোলরক্ষক শহিদুল আলম। বাংলাদেশকে গোল হজম থেকে বাাঁচিয়েছেন একাধিকবার। প্রথমার্ধে স্বাগতিকদের একাধিক আক্রমণ আর দুটি ফ্রি-কিক রুখে দিয়ে তার নৈপুণ্য দেখান শহিদুল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরো বাড়ায় মালয়েশিয়া। ফার্স্ট হাফের মতো দ্বিতীয়ার্ধেও তাদের গতির কাছে অনেকটাই মলিন থাকেন হেমন্ত-ইয়াশিনরা। ব্যর্থ হন বদলি খেলোয়াড়রাও।

তবে গেলো দুটি টুর্নামেন্টের মতো এ দফায় আর শেষ মুহূর্তের হতাশায় ডুবতে হয়নি মামুনুলদের। গোলশূন্যভাবেই শেষ হয় ৩ সেপ্টেম্বর পার্থে অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ বাছাই
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT