চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মান্তরিত করে বাল্যবিবাহের ঘটনা তদন্তে ইমরান খানের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তান-বাল্যবিয়ে-ধর্মান্তরিত

পাকিস্তানের সিন্ধু প্রদেশে হিন্দু ধর্মাবলম্বী দুই কিশোরীকে অপহরণ করে জোরপূর্বক ধর্মান্তরিত করার পর বাল্যবিয়ে দেয়ার অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান নিজে।

যত দ্রুত সম্ভব মেয়ে দু’টিকে উদ্ধার করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

রোববার উর্দু ভাষায় প্রকাশিত এক টুইটবার্তায় পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ কথা জানান।

অভিযোগপত্র অনুসারে, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব হোলির সন্ধ্যায় সিন্ধুর ঘোটকি জেলায় ১৩ বছর বয়সী রাভিনা ও ১৫ বছর বয়সী রিনাকে নিজ বাড়ি থেকে এক দল লোক ‘ভুলিয়ে ভালিয়ে’ বের করে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের কিছু সময় পরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে দেখানো হয়েছে, একজন কাজী ওই দুই মেয়েকে ইসলামিক রীতিতে বিয়ে দিচ্ছেন। এরপর প্রকাশিত আরেকটি ভিডিওতে দুই কিশোরীকে বলতে শোনা যায় যে, তারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে।

এ বিষয়ে টুইটবার্তায় তথ্যমন্ত্রী বলেন, রাভিনা ও রিনাকে পাঞ্জাবের রহিম ইয়ার খান শহরে নিয়ে যাওয়া হয়েছে – তথ্যটি খতিয়ে দেখতে সিন্ধুর মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও জানান, ইমরান খান সিন্ধু ও পাঞ্জাব সরকারকে এ বিষয়ে একটি যৌথ কর্মপরিকল্পনা তৈরি করতে নির্দেশ দিয়েছেন, এবং যথাযথ কঠোর পদক্ষেপ নিতে বলেছেন যেন এমন কোনো ঘটনা আর না ঘটে।

ইমরান খান বলেছেন, ‘পাকিস্তানের সংখ্যালঘুরা হলেন আমাদের পতাকার সাদা অংশ, আর পতাকার সবগুলো রঙই আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এই পতাকার সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’

এর আগে শনিবার ফাওয়াদ চৌধুরী জানিয়েছিলেন, সরকার জোর করে ধর্ম পাল্টে বাল্যবিয়ে দেয়ার অভিযোগটি আমলে নিয়েছে। এ ব্যাপারে সরকারের ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছিলেন তিনি।

ট্যাগ: ইমরান খানপাকিস্তানপ্রধানমন্ত্রী ইমরান খানবাল্যবিয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাহজালাল বিমান বন্দরে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

পরবর্তী

সংগীতে আরো এক নক্ষত্রের পতন, তারকাদের শোক

পরবর্তী

সংগীতে আরো এক নক্ষত্রের পতন, তারকাদের শোক

শাহনাজ রহমতউল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

যুক্তরাষ্ট্রের হেফাজতে থেকে প্রথম ছবি প্রকাশ করলেন মাদুরো

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা: জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আগস্ট ৩১, ২০২৬

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি

আগস্ট ৩১, ২০২৬

স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT