অপরাধ

শাহজালাল বিমান বন্দরে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে, চ্যানেল আই অনলাইন লোগোসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে প্রবেশ করায় ঢাকা উত্তরের দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল আনামকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক)।

রোববার দুপুরে এভসেক‘র অপারেশন ডিরেক্টর নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে জানান, আটক ব্যক্তি নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়েছেন। তাকে সকাল ৯টা ৫৬ মিনিটে আটক করা হয়। সকাল সোয়া ১০টায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে মাজহারুল আনামের কক্সবাজার যাওয়ার কথা ছিল।

জানা যায়, প্রথম স্ক্যানিং গেটে তার হ্যান্ড ব্যাগে ৩৪ রাউন্ড রাইফেলের গুলি ও ১০ রাউন্ড পিস্তলের গুলির অস্তিত্ব পান স্ক্যানিং অপারেটর। প্রশ্ন করা হলে, তার কাছে গুলি রয়েছে- বিষয়টি স্বীকার করেন আনাম।

নূরে আলম সিদ্দিকী জানান, আটক মাজহারুল আনামকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। আইন অনুয়ায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…