বাংলাদেশ

শাহনাজ রহমতউল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

শাহনাজ রহমতউল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রখ্যাত সংগীত শিল্পী শাহনাজ রহমতউল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রোববার এক শোক বার্তায় তিনি দেশের সংগীত জগতে শাহনাজ রহমতউল্লাহর অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

শেখ হাসিনা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, শাহনাজ রহমতউল্লাহ গতকাল শনিবার রাতে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহনাজ রহমতুল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…