চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশী পণ্যের মাধ্যমে শিল্পাঙ্গনে বিপ্লব গড়ে তুলুন: তথ্যমন্ত্রী

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
৭:৫৩ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৫
অর্থনীতি
A A

দেশী পণ্য উৎপাদন ও ব্যবহারের মাধ্যমে শিল্পাঙ্গনে বিপ্লবের সূচনা করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একইসাথে তিনি বলেছেন, ‘জঙ্গি বর্জন করে দেশকে গণতন্ত্র-শান্তির পথে এগিয়ে নিয়ে শিল্পোন্নয়নে সহায়ক আবহাওয়া তৈরি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের ধীরাশ্রমে ‘মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের চেয়ারম্যান এম এ রাজ্জাক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের সংসদ সদস্য মোঃ জাহিদ আহসান রাসেল, মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত এবং এফবিসিসিআই এর প্রেসিডেন্ট আব্দুল মতলুব আহমেদ।

Banglabid

হাইটেক পার্ক স্থাপনের জন্য তরুণ শিল্পপতি এম এ রাজ্জাক খানের উদ্যোগের প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, ‘শিল্পাঙ্গনেও রাজনৈতিক সচেতনতার প্রয়োজন। ক’দিন আগেও গাজীপুরে পুড়িয়ে মানুষ হত্যা, রেলে নাশকতা হয়েছে। চোখ-কান খোলা রাখুন। ঠিক করুন, কোন রাজনীতি চাইবেন- শান্তি না সংঘাতের?’

শেখ হাসিনার সরকার কৃষি ও শিল্পবান্ধব বলে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘অতীতের সামরিক-সাম্প্রদায়িক সরকারেরা কৃষি ও শিল্পবান্ধব ছিলোনা। ফলে কৃষিতে ভর্তুকি তুলে নিয়েছিল, প্রবৃদ্ধির হার ছিলো শতকরা ৪ ভাগের কম। আর বেড়েছে বিদেশী ঋণের বোঝা।’

তথ্যমন্ত্রী বলেন, ‘হাজার বছরের বাঙালি জাতিকে পথ দেখাবার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু ইতিহাসে অমর হয়ে রয়েছেন এবং শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে তথ্যপ্রযুক্তির মহাসড়কে যুক্ত করে ইতিহাস গড়েছেন।’

Reneta

মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান ইতোমধ্যেই মিনিস্টার রেফ্রিজারেটরসহ মাইওয়ান পণ্যসামগ্রী দেশব্যাপী যে জনপ্রিয়তা অর্জন করেছে, পণ্যের গুনগত মানকেই তার মূল কারণ বলে বর্ণনা করেন।

পরে তথ্যমন্ত্রী প্রতিষ্ঠানের সকল ডিলার ও সফল কর্মকর্তা-কর্মচারিদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

এ সময় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এস এম রকিবুল হাসান, অভিনেতা ফেরদৌস আহমেদ, মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু, গানবাংলা টিভি’র চেয়ারম্যান দেলোয়ার হোসেন রাজা ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসসহ মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের সকল কর্মকর্তা-কর্মচারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান তথ্যমন্ত্রীকে নবনির্মিত হাইটেক পার্কটি এবং এর কার্যক্রম অতিথীদের ঘুরে দেখান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্যমন্ত্রীশিল্পহাসানুল হক ইনু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পৌর নির্বাচনে ভোট পড়েছে ৭৪ শতাংশ: ইসি

পরবর্তী

বিচার নিয়ে মানুষের হতাশা দূর হয়েছে: আইনমন্ত্রী

পরবর্তী

বিচার নিয়ে মানুষের হতাশা দূর হয়েছে: আইনমন্ত্রী

অগ্রগতির পথে নতুন স্বপ্নে, নতুন বছরে বাংলাদেশ

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT