চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচার নিয়ে মানুষের হতাশা দূর হয়েছে: আইনমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০২ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও ব্লগার রাজীব হায়দায় শোভন হত্যা মামলার রায় ঘোষণা এবং শীর্ষ যুদ্ধাপরাধী ও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বৃহস্পতিবার আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এই বছরটিকে ‘বিচারের ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা বিরাট সাফল্যের বছর’ বলে মন্তব্য করেছেন।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে আইনমন্ত্রী রাজীব হত্যার রায়কে একটি সুখবর উল্লেখ করে বলেন, আমরা মনে করি এই বছরটা বিচারের ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা বিরাট সাফল্যের বছর। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। বিচারে দীর্ঘসূত্রীতা দূর করতে সরকার নিরলস কাজ করছে বলেও জানান আইনমন্ত্রী।

শীর্ষ যুদ্ধাপরাধী সাঈদীর রায়ের কপি পর্যালোচনা করে রিভিউ আবেদন বিষয়ে সিদ্ধান্ত হবে জানিয়ে এডভোকেট আনিসুল হক বলেন, সাইদির রায়ের যে পূর্ণাঙ্গ কপি আমার কাছে এসেছে তা ৬১৭ পৃষ্ঠা। এখন সেই ৬১৭ পৃষ্ঠা পড়ে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন পয়েন্টে রিভিউ করা হবে।

ব্লগার রাজীব হত্যাকান্ডের পর ‘এগুলোর হয়তো বিচার সম্পন্ন হবে না’ ভেবে জনগণের মধ্যে যে হতাশা দেখা দিয়েছিলো তাও দূর হয়েছে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, এই বিচারগুলো সম্পন্ন করায় মানুষের কাছে এবং আমার বিশ্বাস, আমি দেখতেও পাচ্ছি মানুষের এই হতাশা দূর হয়েছে।

দুই আসামীকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন এবং অন্য পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ জরিমানার দন্ড দেয়া রাজীব হত্যা মামলার রায়ে আজ (৩১/১২/১৫) ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহম্মেদ প্রথমবারের মতো কোনো ব্লগার হত্যা মামলায় রায় ঘোষণা করেন।

আপিল রায়ের ১৫ মাস পর সাঈদীর মামলার পূর্ণাঙ্গ রায় আজ (৩১/১২/১৫) প্রকাশিত হয়। সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চেয়ে রিভিউ আবেদন করা হবে জানায় রাষ্ট্রপক্ষ। বিধি অনুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যেই এই রিভিউ আবেদন করতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনমন্ত্রীব্লগার রাজীব হত্যাব্লগার হত্যামানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT