চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্দান্ত ম্যানইউ, লেস্টারের জয়রথ থামল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

অবনমন অঞ্চলে থাকা সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়টা প্রত্যাশিতই ছিল। হয়েছেও তাই। রোববার রাতে সাবেক রেড ডেভিল কোচ ডেভিড ময়েসকে হতাশায় ডুবিয়ে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে হোসে মরিনহো শিষ্যরা।

অন্যদিকে লিগে টানা পাঁচ ও সবমিলিয়ে ছয় ম্যাচ জিতে উড়তে থাকা লেস্টারের জয়রথ থামিয়েছে এভারটন। লিগের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে দলটির জয় ৪-২ গোলের।

সান্ডারল্যান্ডের মাঠ স্টেডিয়াম অব লাইটে খেলতে নেমে জিততে খুব বেগ পেতে হয়নি ম্যানইউকে। গোলের সূচনা করেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ম্যাচের ৩০ মিনিটে আন্দ্রে হের্রেরার পাসে বল পেয়ে স্বাগতিক গোলরক্ষককে বোকা বানাতে ভুল করেননি এই সুইডিশ ফরোয়ার্ড। পরে ৪৩ মিনিটে সেবাস্টিয়ান লারসন লাল কার্ড দেখলে বিপদ আরো বাড়ে ময়েসের শিষ্যদের।

Banglabid

মধ্যবিরতি থেকে ফিরে দশ জনের সান্ডারল্যান্ডকে আরো চেপে ধরে অতিথিরা। ম্যাচের ৪৬ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার হেনরিখ মাখিতারিয়ান। আর ৮৯ মিনিটে ইব্রার পাসে বল পেয়ে তৃতীয় গোলটি করেন মার্কাস রাসফোর্ড।

এই জয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট তাদের। অন্যদিকে টেবিলের তলানিতে থাকা সান্ডারল্যান্ডের অবনমন অনেকটাই নিশ্চিত। মাত্র ২০ পয়েন্ট তাদের ঝুলিতে।

রাতের অন্য ম্যাচে লেস্টারকে মাটিতে নামিয়ে এনেছে এভারটন। ক্রেগ শেক্সপিয়ার দায়িত্ব পেয়েই বদলে দিয়েছিলেন লেস্টার সিটিকে। লিগে টানা পাঁচটি ম্যাচে জয় পেয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু রোমেলো লুকাকুর জোড়া গোলে এভারটনের মাঠ থেকে ৪-২ গোলের হার নিয়েই ফিরতে হয়েছে ফক্সদের।

Reneta

এই হারে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে থাকল লেস্টার। আর ৫৪ পয়েন্ট নিয়ে সাতে এভারটন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডলেস্টার সিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডাগআউটে বসে কলকাতাকে হারতে দেখলেন সাকিব

পরবর্তী

গুলিবিদ্ধ কেন্দ্রীয় যুবলীগ নেতার মৃত্যু, অগ্নিসংযোগ-ভাংচুর

পরবর্তী

গুলিবিদ্ধ কেন্দ্রীয় যুবলীগ নেতার মৃত্যু, অগ্নিসংযোগ-ভাংচুর

ভারত সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT