চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রাণ দিতে গিয়ে ভোট চাওয়ায় ব্যস্ত সরকার: নোমান

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:৪৯ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৭
রাজনীতি
A A

সরকার বন্যা নিয়ে রাজনীতি করছে অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুৃল্লাহ আল নোমান বলেছেন, প্রধানমন্ত্রী ত্রাণ বিতরণের নামে জনসভা করে ভোট চাইছেন।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ ও পুনর্বাসন কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেরিতে হলেও ত্রাণ দিতে গিয়ে নৌকায় ভোট চাচ্ছেন, মানুষ বন্যায় ভাসছে ত্রাণ পাচ্ছে না, অথচ প্রধানমন্ত্রী নৌকায় ভোট চাইতে ব্যস্ত।

Banglabid

আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘মহাদুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকারের কোন মাথাব্যথা নেই, তাদের একটিই মাথাব্যথা সেটি হলো কিভাবে খালেদা জিয়া এবং তারেক রহমান তথা জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করে, কুৎসা রটিয়ে, সর্বোপরি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট, ভুয়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের মাধ্যমে গ্রেফতার ও কারান্তরীণ করে বিএনপিকে ধ্বংস করা যায়।’

তিনি বলেন, ‘তাছাড়া ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঘোষণার পর বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী নেতারা প্রধান বিচারপতি ও বিচার বিভাগকে নিয়ে যেভাবে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন-তাতে সরকার হিতাহিত জ্ঞাণশূণ্য হয়ে গেছে বলেই মনে হয়। আর এসব কারণেই জনগণের দু:খ দুর্দশা নিয়ে ভাববার সময় তাদের নেই বলেও মন্তব্য করেন তিনি।’

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সরকার যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত নয় বরং ২০১৪ সালের ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত, তাই জনগণের নিকট তাদের কোন জবাবদিহিতা থাকবে না, এটাই স্বাভাবিক। আর জবাবদিহি করার কিংবা জনগণের ভোটের প্রয়োজন হয় না বলেই তারা মানুষের দু:খ-দুর্দশা লাঘবেও উদাসীন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রাণনোমানপ্রধানমন্ত্রীবন্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিক্রি হয়ে যাচ্ছে এইচটিসি?

পরবর্তী

কবি বেলাল চৌধুরী গুরুতর অসুস্থ

পরবর্তী
বেলাল চৌধুরী

কবি বেলাল চৌধুরী গুরুতর অসুস্থ

ফেসবুকের লোগো ও হ্যাকার মুখোশ পরা ব্যক্তি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কী কারণে দিনে ১০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে ফেসবুক?

সর্বশেষ

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী ও বিমানবাহিনী ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আগস্ট ২৩, ২০২৬

মরিনহোর খুশির কারণ কী

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT