চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী কারণে দিনে ১০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে ফেসবুক?

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
২:০৬ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

ফেসবুকের একাউন্ট দিয়ে প্রতারণা, স্প্যাম ও ক্ষতিকর বক্তব্য ছড়ানোর দায়ে প্রতিদিন প্রায় ১০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। ক্ষতিকর বিভিন্ন কর্মকাণ্ডের প্রসার কমাতে ফেসবুকের ওপরে যে চাপ বাড়ছে, তাতেই এ ধরণের পদক্ষেপ বলে জানিয়েছেন ফেসবুকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্ট্যামোস।

সম্প্রতি সানফ্রান্সিসকোতে সাইবার নিরাপত্তাবিষয়ক এক বৈঠকে স্ট্যামোস বলেন, বিশ্বব্যাপী প্রায় ২০০ কোটির বেশি মানুষ ফেসবুক ব্যবহার করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বিপুল এই গ্রাহকদের মধ্যে সবাই অবশ্যই ক্ষতিকর নয়। তবে আমাদের সিস্টেমের নিয়মের বাইরে ক্ষতিকর অনেক টেক্সট পোস্ট এবং ভিডিও ফেসবুক সরিয়ে দিয়ে থাকে। কিন্তু এসব কনটেন্টের সবগুলোই যে ফেসবুকের নিয়ম ভঙ্গ করে তা কিন্তু নয়।

ফেসবুকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্ট্যামোসবৈঠক শেষে অ্যালেক্স স্ট্যামোস মার্কিন গণমাধ্যম সিএনবিসির সঙ্গে কথা বলেন এবং প্রতিদিন ১০ লাখের বেশি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেন।

চলতি বছর ইউরোপের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ফেসবুকের ব্যাপারে সরব হয়েছেন। এসব নেতা ফেসবুক ব্যবহারের মাধ্যমে সন্ত্রাসী কার্যকলাপ বিস্তারের অভিযোগ করেছেন। সন্ত্রাসীরা ফেসবুক ব্যবহার করে কর্মী নিয়োগ করেন এবং তাদের আক্রমণের পরিকল্পনার ছক আঁকেন বলে এসব নেতা দাবি করেন। গত বছর যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি ফেসবুকের মাধ্যমে ভুয়া সংবাদ অপসারণে প্রতিষ্ঠানটি কী ধরনের কী নীতি গ্রহণ করে তা জানতে চেয়েছিল।

এ বিষয়ে অ্যালেক্স স্ট্যামোস বলেন, কয়েকটি দেশে ক্ষতিকর বক্তব্যের সংজ্ঞা ও ব্যাখ্যার মধ্যে সমস্যা রয়েছে। ১০০টির অধিক দেশে সেসব দেশের বিদ্যমান আইন অনুযায়ী পরিচালিত হয় ফেসবুক। এসব দেশের মধ্যে কিছু দেশ রাজনৈতিক বিরোধিতা দমনের ক্ষেত্রে বাকস্বাধীনতার আইনটিকে ব্যবহার করে থাকে।

তবে ক্ষতিকর কিছু যেনো ফেসবুকে না ছড়ায়, সেবিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ সোচ্চার বলেও জানান তিনি। এবিষয়ে অ্যালেক্স স্ট্যামোস জানান, ফেসবুক কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারের ওপর এখন অনেক বেশি নির্ভরশীল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT