চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারাবিহ নামাজের বিস্তারিত

মিসবাহুল ইসলাম আকিব মিসবাহুল ইসলাম আকিব
৮:৪০ পূর্বাহ্ণ ২২, মে ২০১৮
অন্যান্য
A A
ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইসলামের পঞ্চমস্তম্ভের প্রথম কালেমা বাদে পরের দুটি নামাজ ও রোজা। উভয়ের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত নিবিড়। রমজান মাসে নির্দিষ্ট কিছু সুন্নাত আমল রয়েছে, যার প্রতিটি বিশেষ কোন দিক থেকে হয়ত বৈচিত্র্যর, কিংবা পৃথক বৈশিষ্ট্যের। বান্দার প্রতি স্রষ্টার পক্ষ থেকে এই মাসের বিশেষ উপহার তারাবিহ নামাজ।

তারাবিহ নামাজ আদায় করা সুন্নাতে মুয়াক্কাদা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘নিশ্চয় আল্লাহ তায়ালা তোমাদের প্রতি রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য তারাবিহ নামাজকে সুন্নত করেছি; অতএব যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের দিনে রোজা পালন করবে এবং রাতে তারাবিহ’র নামাজ আদায় করবে, সে গুনাহ থেকে এরূপ পবিত্র হবে, যেরূপ নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়। (সুনানে নাসাঈ)।

তারাবিহ শব্দটি বহুবচন। এর একবচন হলো তারবিহাতুন, যার অর্থ বিশ্রাম নেওয়া, বিরতি দেওয়া ও প্রশান্তি লাভ করা। শরীয়তের পরিভাষায়, ‘রমজান মাসে এশার নামাজের পর যে সুন্নত নামাজ কায়েম করা হয়, সে নামাজই তারাবিহ’। (কামুসূল ফিকাহ)। চার রাকাত অন্তর অন্তর বিশ্রাম সহকারে এ নামাজ আদায় করতে হয় বলে একে ‘তারাবিহ’ নামকরণ করা হয়েছে।

Banglabid

তারাবিহ’র নামাজ সুন্নত হলেও নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের প্রতি গুরুত্বারোপ করেছেন। কারণ এতে রয়েছে ক্ষমার ঘোষণা ও মুক্তির সুসংবাদ। রাসুলে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবিহ’র নামাজ আদায় করবে, তার জীবনে কৃত সকল গুনাহ মাফ করে দেয়া হবে’। (সহীহ বুখারী ও মুসলিম)।

বিশ রাকাত সহকারে পড়তে হয় এই নামাজ। এটাই সুন্নাত পদ্ধতি। সাহাবায়ে কিরামের আমলও ছিল তাই। আট রাকাত আদায়ের যে বর্ণনাগুলো হাদিসের কিতাবে পাওয়া যায়, তার সবই তাহাজ্জুদ নামাজের ব্যাপারে; তারাবিহ সম্পর্কে নয়। তারাবিহ নামায বিশ রাকাত হওয়া সংক্রান্ত বিশুদ্ধ অনেক বর্ণনা হাদিসের গ্রন্থসমূহে আছে।

খোলাফায়ে রাশেদীনের আমল থেকেই জামাতসহ বিশ রাকাত আদায়ের পদ্ধতি চলে আসছে। হযরত সায়েব ইবনে ইয়াজিদ (রা:) হতে বর্ণিত, ‘হযরত ওমর (রা:) এর যুগে সাহাবায়ে কিরাম বিশ রাকাত তারাবিহ পড়তেন। তিনি আরো বলেন: তারাবিহ নামাজে তারা শতাধিক আয়াতবিশিষ্ট সুরাসমূহ তেলাওয়াত করতেন এবং উসমান (রা:) এর যুগেও দীর্ঘ নামাজের কারণে তাদের লাঠির ওপর ভর করে দাঁড়াতে হত’। (সুনানে বায়হাকী)।

Reneta

এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম ইবনে হাসান ফারয়াবী (রা:) বলেন: ‘এর সনদ ও বর্ণনাকারীগণ সকলে শক্তিশালী’। (কিতাবুস সিয়াম)।

অপর বর্ণনায় রয়েছে, সায়েব ইবনে ইয়াজিদ (রা:) বলেন: ‘আমরা হযরত ওমরের যুগে বিশ রাকাত তারাবিহ এবং বিতর পড়তাম’। (সুনানে বায়হাকী)। প্রখ্যাত তাবেয়ী ইবনে আবু যুবাব (রা:) হতে বর্ণিত, হযরত ওমর (রা:) এর যুগে তারাবিহ ছিল (বিতরের ৩ রাকাতসহ) ২৩ রাকাত’। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক)। হযরত হাসান (রা:) হতে বর্ণিত, হযরত ওমর (রা:) লোকদেরকে একত্র করলেন হযরত উবাই ইবনে কাব (রা:) এর পেছনে। তখন তিনি তাদের ইমামতি করে বিশ রাকাত নামাজ আদায় করতেন। (সুনানে আবু দাউদ)।

অন্য এক বর্ণনায় এসেছে, ‘সাহাবী উবাই ইবনে কাব (রা:) রমজানে মদিনার লোকদের নিয়ে বিশ রাকাত তারাবিহ এবং তিন রাকাত বিতর পড়তেন’। (মুসান্নাফে ইবনে আবি শায়বা)।

প্রখ্যাত তাবেয়ী আব্দুর রহমান সুলামি (রা:) হতে বর্ণিত, আলী (রা:) রমজানে হাফেজদের ডাকেন এবং তাদের একজনকে লোকদের নিয়ে বিশ রাকাত তারাবিহ পড়ার নির্দেশ দিলেন। তিনি বলেন, আলী (রা:) তাদের নিয়ে বিতরও পড়তেন’। (সুনানে বায়হাকী)। অন্য এক রেওয়ায়েতে এসেছে, ‘আলী (রা:) এক ব্যক্তিকে আদেশ করেন, তিনি যেন লোকদের নিয়ে বিশ রাকাত তারাবিহ পড়েন’। (মুসান্নাফে ইবনে আবি শায়বা)।

এইভাবে তারাবিহ’র নামাজ বিশ রাকাত হওয়ার ব্যাপারে সাহাবায়ে কিরামের ইজমা সাব্যস্ত হয়ে গেছে। তাই বিরোধিতার কোন সুযোগ নেই। প্রখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারী (র:) বলেন: তারাবিহ’র নামাজ বিশ রাকাত, এ বিষয়ে সকল সাহাবি ইজমা তথা একমত হয়েছেন। (মিরকাত)। আট রাকাতের কথা বলে যারা সহস্র বছর ধরে চলে আসা বিশ রাকাতের রীতি থেকে মুসলমানদের বিচ্ছিন্ন করতে চান, তাদেরই অতি পরম শ্রদ্ধেয়জন আল্লামা ইবনে তাইমিয়া নিজেই বিশ রাকাত তারাবিহ’র পক্ষে মত দিতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, ‘হযরত উবাই ইবনে কাব (রা:) রমজান মাসে বিশ রাকাত তারাবিহ ও তিন রাকাত বিতর আদায় করতেন, এ বিষয়টি প্রমাণিত। আর অধিকাংশ ওলামায়ে কিরাম এটিকেই সুন্নত বলেছেন। কারণ তা মুহাজির ও আনসার সাহাবায়ে কিরামের পদ্ধতি ছিল। এ থেকে কোন বাধাপ্রদানকারীই তাদের বাঁধা দেয়নি’। (মাজমুয়াতুল ফাতাওয়া)।

সুতরাং তারাবিহ’র নামায বিশ রাকাত, এতে কোন সন্দেহ নেই। সুন্নতসিদ্ধ এই আমলটি কর্তন করে আট রাকাতে কমিয়ে আনলে এর ফজিলত মোটেও বাড়বে না; বরং প্রতিদানে কমতি ও ক্ষতি হবে। তাই প্রত্যেককে চেষ্টা করতে হবে বিশ রাকাত সহকারে তারাবিহ আদায় করার। আর যারাই এর রাকাতসংখ্যা নিয়ে প্রোপাগাণ্ডা চালাচ্ছে, তাদের হেদায়েত নসীব হোক। আমীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারাবিহলিড নিউজ
শেয়ারTweetPin28
পূর্ববর্তী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে প্রিয়াঙ্কা চোপড়া যা বললেন

পরবর্তী

র‌্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জেলায় ৬ জন নিহত

পরবর্তী
মাদকবিরোধী অভিযান-বন্দুকযুদ্ধ

র‌্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জেলায় ৬ জন নিহত

কানাডা ফেডারেল কোর্ট-বিএনপি সন্ত্রাসী দল

কানাডা ফেডারেল কোর্টে রিভিউ আবেদনেও বিএনপি ‘সন্ত্রাসী সংগঠন’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

হঠাৎ আল হিলাল ছেড়ে গেলেন বেনজেমা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT