চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকা খচিত ‘আকবর’-এর মহরতে মেয়র প্রার্থী আতিকুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

সৈকত নাসির পরিচালিত ‘আকবর’ (যার ট্যাগ লাইন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’)-এর  মহরতে হাজির হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। বুধবার সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে অনুষ্ঠিত এ ছবির শুভ সূচনায় আরও ছিলেন চিত্রনায়ক ইমন ও ববিসহ শিল্পী সমিতির সদস্যরা।

তারকা খচিত ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ ছবির মহরতে উপস্থিত থেকে সাবেক মেয়র আতিকুল বলেন, একমাত্র সুস্থ ধারার সিনেমাই যুব সমাজকে মাদক মুক্ত করতে পারে। শুনেছি ঢাকার ঐতিহ্য ও নানাদিক এ ছবিতে ফুটে উঠবে। আমি এ ছবির সাফল্য কামনা করছি।

এর আগে ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড, ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই নামে যে ছবিগুলো অন্যান্য দেশ নির্মাণ করেছে ওই ছবিগুলো হিট হয়েছে। আমাদের দেশেও এবার নির্মিত হচ্ছে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। এ ছবিটিও সাফল্য পাবে বলে আশা করেন মেয়র প্রার্থী আতিকুল।

Banglabid

ছবির সাফল্যের পাশাপাশি আতিকুল ইসলাম নির্বাচনে অংশগ্রহণের জন্য সকলের কাছে দোয়া কামনা করে বলেন, নির্বাচনে জয়ী হলে শিল্পীদের পাশে থাকবো। সিনেমার উন্নয়নে পাশে থাকবো।

সিনেহল মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্ট প্রযোজিত প্রথম ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ (আকবর)। প্রতিষ্ঠানটির কর্ণধার ফারুক রিজভি বলেন, পরিচালক সৈকত নাসিরের সাথে মানসিকভাবে ম্যাচিং হয়েছে। আমার বিশ্বাস সে কাজটি ঠিকভাবে পারবে। শুধু দেশ নয়, মুক্তির পর ইউরোপের কয়েকটি শহরে আকবর প্রদর্শিত হবে।

১৯৭৪ সাল পরবর্তী রাজধানীর গ্যাং কালচার নিয়েই মূলত এ ছবির গল্প। এখানে ফুটে উঠে ঢাকার উত্থান পতন। পরিচালক সৈকত নাসির বলেন, ছয় মাস ধরে আকবর ছবির প্রি-প্রোডাকশন নিয়ে কাজ করছি। অনেকেই জিজ্ঞেস করেছেন ছবিটি নকল কিনা! আমি স্পষ্টভাবে জানাতে চাই, আকবর পুরোপুরি মৌলিক গল্পের ছবি। ইমন-ববিকে নতুনভাবে হাজির করবো। এজন্য বিভিন্নভাবে তাদের ঝালাই করিয়েছি।

Reneta

রাজধানীর গ্যাং কালচার ও আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছে অনেকেই, কিন্তু পুরো শহরের হৃদপিণ্ডটাকে বুক পকেটে পুরে রাখে একজনই! তিনি হলেন ‘আকবর’। এ চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক ইমনকে।

তিনি বলেন, অনেক ছবি করেছি। কিন্তু আকবরের মতো গোছানো ইউনিট কম পেয়েছি। অনেকদিন ধরে প্রস্তুতি নিয়ে কাজ করেছি। আশা করছি কাজ করতে সহজ হবে। তাছাড়া আকবরের গল্পে এক ধরনের ম্যাজিক আছে।

‘আকবর: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ এর গল্প রণক ইকরামের, চিত্রনাট্য আবদুল্লাহ জহির বাবুর এবং সংলাপ আসাদ জামানের। জানা যায়, বৃহস্পতিবার গান দিয়ে শুরু হচ্ছে এ ছবির শুটিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতিকুল ইসলামইমনগ্যাংডিপজলঢাকাববিমেয়র প্রার্থীলিড বিনোদনসৈকত নাসির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপরাধ কমাতে এবার ছুরির আকার পরিবর্তন

পরবর্তী

যেখানে বিপিএল সেরা মাহমুদউল্লাহ

পরবর্তী

যেখানে বিপিএল সেরা মাহমুদউল্লাহ

পোশাক শ্রমিকরা প্রতিদিন ৯ কোটি টাকা কম বেতন পান: ইসরাফিল আলম

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT