চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেখানে বিপিএল সেরা মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

চোটের কারণে মাহমুদউল্লাহ রিয়াদ খেলতে পারেননি বিপিএলের অর্ধেকটা। যতটুকু খেলেছেন, ব্যাট হাতে ছিলেন আক্রমণাত্মক। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের স্ট্রাইকরেট তাই দেড়শ ছাড়িয়ে উঠেছে চূড়ায়। বিপিএলে দুইশ কিংবা তার বেশি রান করা ক্রিকেটারদের মধ্যে মাহমুদউল্লাহর স্ট্রাইকরেটই সর্বোচ্চ।

টি-টুয়েন্টির দাবি মিটিয়ে মাহমুদউল্লাহ ৭ ম্যাচে ১৭৩.৯১ স্ট্রাইকরেটে করেছেন ২০০ রান। ডানহাতি তারকার ব্যাটিং গড় ৫০। স্ট্রাইকরেট দেড়শ ছুঁতে পারেননি বাংলাদেশি আর কেউ। কাছাকাছি যেতে পেরেছেন সর্বোচ্চ রান করা খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম (১৪৭.৩৩), একই দলের নাজমুল হোসেন শান্ত (১৪৫.২৮), কুমিল্লা ওয়ারিয়র্সের সৌম্য সরকার (১৪০.২৫) ও রাজশাহী রয়্যালসের ওপেনার লিটন দাস (১৩৯.১)।

তিন বিদেশি ক্রিকেটার দেড়শর উপরে নিতে পেরেছেন স্ট্রাইকরেট। সবার আগে বিপিএল শেষ করা সিলেট থান্ডারের ক্যারিবীয় ওপেনার জনসন চার্লস (১৬৪.৪৪), খুলনা টাইগার্সের প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশো (১৫৬.৩১) ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আভিস্কা ফার্নান্দো ১৬৪.৯২ স্ট্রাইকরেটে রান তুলেছেন বঙ্গবন্ধু বিপিএলে।

Banglabid

দুইশর বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইকরেট তামিম ইকবালের। ঢাকা প্লাটুনের ওপেনার রান তুলেছেন ১০৯.৩৯ স্ট্রাইকরেটে। কমের পর্যায়ক্রমে আছেন কুমিল্লা ওয়ারিয়র্সের সাব্বির রহমান (১১২.০৮), রংপুর রেঞ্জার্সের নাঈম শেখ (১১৫.৪৩), ঢাকার মুমিনুল হক (১২২.২২), সিলেট থান্ডারের মোহাম্মদ মিঠুন (১২৩.৭৫)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারকা খচিত ‘আকবর’-এর মহরতে মেয়র প্রার্থী আতিকুল

পরবর্তী

পোশাক শ্রমিকরা প্রতিদিন ৯ কোটি টাকা কম বেতন পান: ইসরাফিল আলম

পরবর্তী

পোশাক শ্রমিকরা প্রতিদিন ৯ কোটি টাকা কম বেতন পান: ইসরাফিল আলম

অ্যাডভোকেট বেলালকে আহ্বায়ক করে তাপসের নির্বাচনী প্রচারণায় যুবলীগ

সর্বশেষ

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে প্রথম বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT