চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম অভিযোগ করলে…

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

ইংল্যান্ডের ঘটনা নিয়ে তামিম বিসিবিতে অভিযোগ করলে ‘হুলস্থূল বাধাবে’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ইংলিশ কাউন্টি দল এসেক্সের হয়ে এক ম্যাচ খেলেই ‘ব্যক্তিগত কারণে’ দেশে আসার ঘোষণা দেন তামিম। একদিন বাদে দেশের কয়েকটি গণমাধ্যম দাবি করে সপরিবারে তামিম বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন, ‘ইংল্যান্ডের রাস্তায় তামিম এবং তার পরিবারকে কয়েকজন ধাওয়া করে। দৌড়ে নিরাপদ আশ্রয়ে গিয়ে বেঁচেছেন তারা। এ ঘটনার পর আতঙ্কিত তামিম রাতেই লন্ডন থেকে স্ত্রী-পুত্র নিয়ে দেশের বিমান ধরেন।’ নাম প্রকাশ না করে এক বিসিবি পরিচালকের বরাত দিয়ে ওই খবর প্রকাশ করে পত্রিকাগুলো।

এরপর তামিম নিজের ফেসবুক পেজে বলেন, ‘ওই খবর সঠিক নয়। শুধুমাত্র ব্যক্তিগত কারণেই আমি দেশে ফিরছি।’

Banglabid

তামিমের ব্যক্তিগত বিষয়কে সম্মান জানাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল, ‘যখন ঘটনা প্রকাশ করতে চাই না, আমরা সাধারণত বলি ব্যক্তিগত কারণে। তামিম এটাকে ব্যক্তিগত বলে শেষ করতে চাচ্ছে। যা-ই ঘটুক, সে যেহেতু চায় না এটা জানাজানি হোক, আমার মনে হয় এতটুকু সম্মান তাকে দেখানো উচিত।’

‘তবে সে যদি এটা নিয়ে আমাদের কাছে কখনো অভিযোগ করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এটা নিয়ে হুলুস্থূল বাধাবে, কোনো সন্দেহ নেই।’ বলেন নাজমুল।

নাজমুল আরও বলেন, ‘এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে, তাহলে রিপোর্ট করা, থানায় যাওয়াটা গুরুত্বপূর্ণ। আমার ধারণা, হয়তো কোনো একটি ঘটনা ঘটেছে। কিন্তু অত সিরিয়াস না, যতটা আমরা ভাবছি বা পত্র-পত্রিকায় যেভাবে এসেছে। তামিমের হয়তো ওখানে গিয়ে প্রাথমিকভাবে রিপোর্ট করার মতো অবস্থা ছিল না বা সে মনে করেছে দরকার নেই।’

Reneta

ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে বাংলাদেশের খেলোয়াড়দের কিছু পরামর্শও দিয়েছেন বোর্ড সভাপতি, ‘আমাদের প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই নিরাপত্তা দিতে হবে। এ ঘটনা নিয়ে বলছি না। এ ধরনের ঘটনা যদি ঘটে, বাংলাদেশের সব খেলোয়াড়কে বলছি, সঙ্গে সঙ্গে আমাদের যেন জানানো হয়। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবিসিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরভিনের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের ‘অবিশ্বাস্য’ দিন

পরবর্তী

পাচারের শিকার নারীদের ফিরিয়ে আনতে এত সময় কেন?

পরবর্তী
নারী পাচার

পাচারের শিকার নারীদের ফিরিয়ে আনতে এত সময় কেন?

চিকুনগুনিয়াময় এক ছুটির দিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT