চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাচারের শিকার নারীদের ফিরিয়ে আনতে এত সময় কেন?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:৫৮ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৭
সম্পাদকীয়
A A
নারী পাচার

দালালদের প্ররোচণায় বিদেশে পাচার হয়ে যাওয়া নারীদের বছরের পর বছর অপেক্ষা করেও দেশে ফিরতে না পেরে বাধ্য হয়ে  ভিন দেশের পতিতালয়ের মতো জায়গায় মানবেতর জীবনযাপনের খবর অনেক পুরনো। কিন্তু নতুন খবর হচ্ছে ভাগ্য বিড়ম্বিত এসব নারীর জন্য ‘ত্রাণকর্তা’ হিসেবে আবির্ভূত হয়েছেন ভারতে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেকশনের প্রধান মোশারফ হোসেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, তার আন্তরিকতার কারণে এসব ভাগ্যাহত নারীদের ৭ থেকে ৮ বছরের বদলে এখন অপেক্ষার প্রহর মাত্র ২ মাস। এই অল্প সময়ের মধ্যেই পাচারের শিকার নারীদের দেশে ফেরত পাঠানোর ‘মিশন’ নিয়েছেন তিনি। ইতোমধ্যে বাংলাদেশ দূতাবাসের এই কর্মকর্তা ৪৩৮ জন নারীকে দেশে পাঠিয়েছেন। সেভ দ্য চিলড্রেন ইন্ডিয়ার প্রোগ্রাম ডিরেক্টর জ্যোতি নালেও রয়টার্সকে একই কথা বলেছেন। তিনি জানান, ‘শুধুমাত্র হাইকমিশন কর্মকর্তার আগ্রহের কারণে কাজটা এখন সহজ হচ্ছে। আগে যেখানে কয়েক বছর লাগতো সেখানে লম্বা সময়ের অপেক্ষা এখন কমে এসেছে মাত্র দুই সপ্তাহ থেকে এক মাসে।’ এসব অসহায় নারীর খুব অল্প সময়ে দেশে ফেরত পাঠানোর এমন মহতী উদ্যোগকে ‘মিশন’ হিসেবে নেওয়ায় আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি, পাচারের শিকার হওয়া নারীদের এভাবে অল্প সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি বিদেশে কর্মরত আমাদের অন্যান্য কূটনীতিকদের কাছে রোল মডেল হবেন। সেভ দ্য চিলড্রেনের ২০১৪ সালের এক রিপোর্ট অনুযায়ী পূর্ববর্তী ৫ বছরে বাংলাদেশের ৫ লাখ নারী বিদেশে পাচার হয়েছে। এখন অবশ্য এই সংখ্যা আরও বেশি হলেও এসব নারীকে দেশে ফিরিয়ে আনার তেমন কোন খবর আমরা পাইনি। পাচারের শিকার এসব নারীকে শীঘ্রই দেশে ফিরিয়ে আনতে সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। এছাড়া মানবপাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি সক্রিয় হওয়ার পাশাপাশি পাচার রোধে হওয়া বিশেষ আইনকে আরও কার্যকর করতে হবে। কেননা পাচারের মামলা তদন্ত এবং বিচার যে হারে হচ্ছে তা সন্তোষজনক নয়। জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিসংখ্যান বলছে, ২০১২ সালে আইন হওয়ার পর নারী পাচারের অভিযোগে কয়েক হাজার মামলা হলেও হাতেগোনা মাত্র কয়েকটি মামলায় রায় হয়েছে। এই বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট দেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সমন্বয়ে নারী ও শিশু পাচারকে শূন্যের কোটায় নিয়ে আসতে সরকারকে আরও বেশি আন্তরিক হতে আমরা আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

মে ১৯, ২০২৬

বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে: তথ্যমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টঙ্গীতে বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা পেল ২৭২ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্শ্ববর্তী দেশ থেকে কোরবানির পশু আমদানির প্রয়োজন নেই: কৃষি প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬

স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশে ফোন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT