চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তহুরার হ্যাটট্রিক, মগিনির জোড়া গোলে উড়ে গেল নেপাল

নাজিম আল শমষের নাজিম আল শমষের
৪:৩৫ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা নেপালের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি ।

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করল গোলাম রব্বানী ছোটনের ছাত্রীরা। হ্যাটট্রিক করেছেন ফরোয়ার্ড তহুরা খাতুন। জোড়া গোল এসেছে আরেক ফরোয়ার্ড আনুচিং মগিনির পা থেকে। অন্য গোলটি আত্মঘাতী।

গত বছর তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে নেপালকে ৯ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। রোববার যেন সেই স্মৃতিই ফিরে এল বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।

রোববার প্রথম ৪৫ মিনিটেই ৪-০ গোল এগিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। তহুরা, মার্জিয়ারা ‘হাফ-ডজনে’র বেশি সুযোগ হাতছাড়া না করলে আরও বড় লজ্জায় পড়তে হত নেপালি মেয়েদের। স্বাগতিক ডিফেন্ডারদের একবারও পরীক্ষা দিতে হয়নি নিজেদের সামর্থ্যের। গোলরক্ষক মাহমুদা আখতারকেও মাঝে মাঝে দেখা গেল মাঝ মাঠে এসে দাঁড়িয়ে থাকতে!

ম্যাচের বাঁশি বাজার পরের মুহূর্ত থেকেই নেপালের অর্ধে আক্রমণে যায় বাংলাদেশের কিশোরীরা। গতি, ছন্দ ও বলের দখলে অতিথিদের পাত্তাই দেয়নি মারিয়া মান্ডার দল। খেলার মাত্র ৭ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের। বারবার দিক বদল করে উইঙ্গার তহুরার ক্রস ফাঁকায় পেয়েও বারে মারেন ফরোয়ার্ড মার্জিয়া।

১০ মিনিটে আরেকটি সুযোগ হারায় বাংলাদেশ। অধিনায়ক মারিয়ার ক্রসে মার্জিয়ার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন নেপাল গোলরক্ষক। সেখান থেকে ১১ মিনিটে মার্জিয়ার কর্নার পা ছুঁয়ে রক্ষা করতে গেলে উল্টো জালে জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে দেন নেপাল ডিফেন্ডার মান মায়া।

তিন মিনিট পরে লাল-সবুজদের দ্বিতীয় গোলটি আসে আনুচিং মগিনির পা থেকে। ১৪ মিনিটে নেপালের ডি-বক্সের জটলার ভেতর পাওয়া বলে ভলি করে দলকে এগিয়ে দেন স্বাগতিক ফরোয়ার্ড।

একাধিক সুযোগ হাতছাড়া করা তহুরা নেপালিদের উপর ঝাল মেটান ৩২ মিনিটে। নিজেদের অর্ধ থেকে অধিনায়ক মারিয়ার সুযোগ সন্ধানী পাস প্রতিপক্ষের ডি-বক্সে খুঁজে নেয় তহুরাকে। আর সেই পাসে নেপালি গোলরক্ষককে বোকা বানান নারীদের অনূর্ধ্ব-১৫ দলের ‘মেসি’।

এরপর ৪৫তম মিনিটে মধ্যমাঠ থেকে পাওয়া বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন আনুচিং মগিনি।

৫৪ মিনিটে স্বাগতিকদের পঞ্চম গোলটি করেন তহুরা। হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ পেয়েও কাজ লাগাতে ব্যর্থ হন আনুচিং। তার নেয়া শট প্রতিপক্ষ ডিফেন্ডারদের গায়ে লেগে ফিরে আসলে ফাঁকায় বল পান তহুরা। সেখান থেকে জোরাল শটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ময়মনসিংহের ফুটবলকন্যা। আর ৭২ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক।

দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে বিনিয়োগে আমিরাতের ব্যবসায়ীদেরকে প্রধানমন্ত্রীর আহ্বান

পরবর্তী

মন্ত্রীর বাড়ি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রীর বাড়ি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা

সৈয়দ হাসান ইমাম

‘ভালোবাসা থাকলে প্রাণশক্তি এমনিতেই আসে’

সর্বশেষ

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

আগস্ট ২৫, ২০২৬

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

আগস্ট ২৫, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT