চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভালোবাসা থাকলে প্রাণশক্তি এমনিতেই আসে’

হাসান আহমেদ হাসান আহমেদ
৪:৪৫ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
সৈয়দ হাসান ইমাম

সৈয়দ হাসান ইমাম

‘অভিনয় করতে আমার ভালো লাগে। আমার কাছে এটা প্রেমের মত। তাই কাজ করি। ভালো চরিত্র পেলে বেশি ভালো লাগে। গড়পড়তা হলেও আপত্তি থাকেনা।’ এ মূহুর্তে বিভিন্ন টেলিভিশনে চলছে তার ৫টি ধারাবাহিক নাটক। চ্যানেল আই অনলাইনের সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনে সে প্রসঙ্গে এমনটি বলেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব,  স্বাধীনতার আগে এবং পরে বাংলাদেশের সকল প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা মুখ সৈয়দ হাসান ইমাম।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, অভিনেতা, আবৃত্তিকার, পরিচালক-এমনই বহুমাত্রিক। ভালোবাসা রবীন্দ্রসংগীত, খেলা আর অভিনয়। পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পদকের মত পুরস্কার।

১৯৭১ সালে ফেব্রুয়ারি মাসে হাসান ইমামকে আহ্বায়ক করে গঠিত হয় শিল্পীদের প্রতিবাদী সংগঠন বিক্ষুব্ধ শিল্পী সমাজ যারা বঙ্গবন্ধুর নির্দেশে পাকিস্তান বেতার ও টেলিভিশনের অনুষ্ঠান বর্জন করেন। গণআন্দোলনের চাপে পাকিস্তানী সরকার ৮ মার্চ থেকে বেতার টেলিভিশনের দায়িত্ব বিক্ষুব্ধ শিল্পী সমাজের হাতে ছেড়ে দিতে বাধ্য হয়। ২৫ মার্চের পর হাসান ইমাম মুজিব নগরের চলে যান এবং মুক্তিযুদ্ধে যোগ দিয়ে ১৯৭১-এ স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের নাট্য বিভাগের প্রধানের দায়িত্বে নিযুক্ত হন।

Banglabid

সৈয়দ হাসান ইমাম মুজিবনগর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সালেহ আহমেদ নামে বাংলা সংবাদ পাঠ করতেন। হাসান ইমাম ১৬ই ডিসেম্বর পর্যন্ত সংবাদ পাঠ এবং নাট্য বিভাগের দায়িত্বভার বহন করেন। মুক্তিযুদ্ধের সময় জহির রায়হানকে সভাপতি ও হাসান ইমামকে সাধারণ সম্পাদক করে মুজিব নগরে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী সমিতি গঠন করা হয় যাদের উদ্যোগে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র দলিল ‘লেট দেয়ার বি লাইট’ নির্মিত হয়।

চ্যানেল আইয়ের নিয়মিত এবং জনপ্রিয় সেলিব্রেটিভিত্তিক আলাপচারিতার অনুষ্ঠান ‘তারকা কথন’ এর অতিথি হয়ে এসেছিলেন তিনি। মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় ‘তারকা কথন’ এ সৈয়দ হাসান ইমাম বলেন, ‘এখন বেশিরভাগ কাজ নিছক বাণিজ্যের জন্য হয়। কষ্ট হয়। বিজ্ঞাপনদাতাদের ডিক্টেশন বেড়েছে। যা শুভ নয়। সংবাদ পাঠ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখন বেশির ভাগ সময় দেখা যাচ্ছে যারা সংবাদ পাঠ করছে তারা পরিস্থিতি সম্পর্কে না জেনে সংবাদ পাঠ করছে। এ ক্ষেত্রে বিবিসি’কে মান ধরে এগনো যায়। তাদের যারা সংবাদ পাঠক তারা বিষয় সম্পর্কে সম্যক ধারণা রাখে। ফলে তাদের পাঠে বিষয়ের আহ ধরা পড়ে। নতুনরা সংবাদ পাঠ করবেনা কেন? অবশ্যই করবে তবে প্রশিক্ষণ খুব জরুরী।’

উপস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ভাষার আধুনিকীকরণ মানে বিকৃতি নয়। মানুষকে উন্নততর করার  জন্য সংস্কৃতি কলুষিত করার জন্য নয়।

Reneta

‘তারকা কথন’ শেষে চ্যানেল আই অনলাইনকে জানান সন্ধ্যার আগে আশুগঞ্জে পৌছতে হবে বিজয় মেলায়। ৮২ বছর বয়সেও এমন ছোটাছুটির শক্তি আসে কোথা থেকে প্রশ্নে সহাস্যে তিনি বলেন, ‘এগুলো আমার প্রাণের কাজ। ভালোবাসা থাকলে প্রাণশক্তি এমনিতে আসে। দেশকে ভালোবাসার চাইতে বড় আনন্দ আর কি থাকতে পারে?’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদীচীহাসান ইমাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মন্ত্রীর বাড়ি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা

পরবর্তী

আদালত বসিয়ে আইনজীবীকে জরিমানা, সহকারী কমিশনারকে হাইকোর্টে তলব

পরবর্তী

আদালত বসিয়ে আইনজীবীকে জরিমানা, সহকারী কমিশনারকে হাইকোর্টে তলব

সেই ঢাকা এই ঢাকা

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT