চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. জাফর ইকবাল ‘শঙ্কামুক্ত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
জাফর ইকবাল

দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত উল্লেখ করে চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসার খাতিরে আরও কিছুদিন তাকে হাসপাতালে রাখা হবে।

রোববার সকাল সোয়া ১১টার দিকে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বাংলাদেশ আর্মড ফোর্সেস-এর ‘কনসালট্যান্ট সার্জন জেনারেল’ মেজর জেনারেল মুন্সী মুজিবর রহমান জানান: বর্তমানে ড. জাফর ইকবাল সম্পূর্ণ সজ্ঞান, সচেতন এবং শঙ্কামুক্ত অবস্থায় আছেন। এখন পর্যন্ত করা পরীক্ষায় দেখা গেছে তার মানসিক অবস্থাও স্বাভাবিক।

Banglabid

জাফর ইকবালের আরও নিবিড় তত্ত্বাবধান ও উন্নত চিকিৎসার জন্য রোববার সকালে ডা. মুন্সী মুজিবর রহমানের নেতৃত্বেই পাঁচ সিনিয়র চিকিৎসকের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলেও তিনি জানান।

ড. জাফর ইকবালকে বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রযেছেন। তার সম্পূর্ণ আরোগ্য লাভ ও সংক্রমণ রোধের জন্য সেখানে দর্শণার্থী প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

সার্জন জেনারেল জানান: জাফর ইকবালের দেহে মোট ৬টি ক্ষত পাওয়া গেছে। তার মধ্যে মাথায় ৪টি, পিঠে ১টি ও বাম হাতে ১টি। মস্তিষ্ক স্ক্যান করে দেখা হয়েছে। তার মস্তিষ্ক বা খুলিতে কোনো আঘাত লাগেনি।

Reneta

আপাতত আহত অধ্যাপককে দেশের বাইরে চিকিৎসার জন্য নেয়ার কোনো পরিকল্পনা নেই জানিয়ে চিকিৎসক বলেন, পরবর্তীতে পর্যবেক্ষণের জন্য প্রয়োজন হলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

শনিবার বিকেলে নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই হামলার শিকার হন দেহরক্ষী বেষ্টিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

আহত অবস্থায় সাথে সাথেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর শনিবার রাত ১১টা ৫৯ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিএমএইচে এনে ভর্তি করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাফর ইকবাললিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

তারা দোজখের আগুনে জ্বলবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

যুদ্ধের আগে একে অন্যের প্রশংসায় ব্যস্ত দুই কোচ

পরবর্তী

যুদ্ধের আগে একে অন্যের প্রশংসায় ব্যস্ত দুই কোচ

স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তার ত্রুটি থাকলে হামলাকারী ধরা পড়তো না: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT