চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তার ত্রুটি থাকলে হামলাকারী ধরা পড়তো না: স্বরাষ্ট্রমন্ত্রী

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১২:১৬ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী

ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার সময় নিরাপত্তার কোনো ত্রুটি ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, নিরাপত্তার ত্রুটি থাকলে হামলাকারী ধরা পরতো না।

রোববার সকালে রাজধানীর পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন: এখন পর্যন্ত যা জানা গেছে হামলাকারী বিশ্ববিদ্যালয়ের পাশেই থাকতো আর কম্পিউটারের দোকানে কাজ করতো। অসুস্থ থাকার কারণে সে জবানবন্দী দিতে পারেনি। তার চিকিৎসা চলছে। জবানবন্দী দিলে তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।

Banglabid

বিচার না হওয়ার জন্যই আনসারুল্লাহ বাংলা টিমের এই সেল চলমান রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: একটা ঘটনা ছাড়া বাকিগুলোর চার্জশিট হয়েছে। এসব ঘটনায় সুষ্ঠু বিচার চলছে।

দীর্ঘদিন ধরেই মৌলবাদীদের হুমকির মধ্যে থাকা ড. জাফর ইকবালের উপর শনিবার বিকেলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। শাবিপ্রবিতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে পেছন থেকে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে এক ব্যক্তি।

আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। ৬টার পরপরই তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ-এ স্থানান্তর করা হয়।

Reneta

তার শারীরিক অবস্থা এখন শঙ্কামুক্ত উল্লেখ করে চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসার খাতিরে আরও কিছুদিন তাকে হাসপাতালে রাখা হবে। চিকিৎসকরা বলছেন: জাফর ইকবাল বর্তমানে সম্পূর্ণ সজ্ঞান, সচেতন এবং এবং শঙ্কামুক্ত অবস্থায় আছেন। এখন পর্যন্ত করা পরীক্ষায় দেখা গেছে তার মানসিক অবস্থাও স্বাভাবিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাফর ইকবালস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

যুদ্ধের আগে একে অন্যের প্রশংসায় ব্যস্ত দুই কোচ

পরবর্তী

পুলিশকে দায়ী করা যাবে না: ইয়াসমিন হক

পরবর্তী

পুলিশকে দায়ী করা যাবে না: ইয়াসমিন হক

খালেদার মুক্তি চেয়ে বিএনপির নতুন কর্মসূচি

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT