চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেম্বেলে-ব্র্যাথওয়েটের গোলে সেরা ষোলোয় বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ২২, জানুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দল মাঠে খেলছে, ডেম্বেলে ও ব্র্যাথওয়েটের গোলের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের রাতে রিয়াল মাদ্রিদ ছিটকে গেছে তৃতীয় সারির দলের কাছে হেরে। পরের রাতে বার্সাকে কাঁপিয়ে দিল কোর্নেয়া। উসমানে ডেম্বেলে ও মার্টিন ব্র্যাথওয়েটের গোলে অবশ্য শেষরক্ষা পেয়েছে মেসিবিহীন বার্সেলোনা। পৌঁছে গেছে কোপা ডেল রের শেষ ষোলোয়।

বৃহস্পতিবার রাতে কোর্নেয়ার মাঠে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের গোলে ২-০ ব্যবধানের জয় তুলে ফিরেছে বার্সেলোনা।

গত রাউন্ডে দুর্দান্ত ফর্মে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় করেছিল এই কোর্নেয়াই। তৃতীয় সারির দলটি এদিন নিষেধাজ্ঞায় থাকা মেসির অনুপস্থিতিতে বেশ পরীক্ষা নিয়েছে অতিথি ফরোয়ার্ডদের।

প্রথমার্ধে পিয়ানিচ, গ্রিজম্যানের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও মেলেনি গোল। এর মাঝে পেনাল্টি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন বদলি নামা ডেম্বেলে। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

ম্যাচের ৯২ মিনিটে সেই ডেম্বেলেই অবশ্য নায়ক দর্শনীয় এক গোল করে। মার্টিন ব্র্যাথওয়েট ১২০তম মিনিটে দ্বিতীয় গোলটি করলে স্বস্তির জয় তোলে বার্সা। দুটি গোলেই সহযোগী ছিলেন তরুণ পেদ্রি।

মাঝে ১১৮তম মিনিটে স্বাগতিকদের আলবার্ট দ্বিতীয় হলুদকার্ডে লাল হয়ে মাঠ ছাড়েন।

ট্যাগ: কোপা ডেল রেডেম্বেলেবার্সাব্র্যাথওয়েটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারত থেকে ১২৭১ কোটি টাকায় ৩ কোটি ডোজ ভ্যাকসিন কিনতে চূড়ান্ত অনুমোদন

পরবর্তী

শুরু থেকেই কর্মতৎপর জো বাইডেন

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু থেকেই কর্মতৎপর জো বাইডেন

ভারতে ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮

সর্বশেষ

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

আগস্ট ২৫, ২০২৬

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

আগস্ট ২৫, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT