চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের অভিযোগ অস্বীকার করলেন জাকারবার্গ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ডোনাল্ড ট্রাম্প ও মার্ক জাকারবার্গের ছবি, বিতর্কিত মন্তব্যের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জনপ্রিয় সামাজিক যোগাযাগ মাধ্যম ফেসবুক চিরকালই তার বিপক্ষে ছিল’- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সাইটটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

৮ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততা নিয়ে চলমান তদন্তে সহায়তার জন্য ফেসবুকে প্রকাশিত নির্বাচনী প্রচারণা বিষয়ক বিজ্ঞাপনগুলো তদন্তদলের কাছে হস্তান্তর করার নির্দেশ দেয়া হয়েছে। ওই নির্দেশ অনুসারে ফেসবুকে প্রকাশিত ৩ হাজারেরও বেশি রাজনৈতিক বিজ্ঞাপন শিগগিরই হস্তান্তর করবে সাইট কর্তৃপক্ষ।

ফেসবুকের ধারণা, বিজ্ঞাপনগুলো নির্বাচন চলাকালে এবং নির্বাচনের পর রাশিয়ার বিভিন্ন মিত্রপক্ষ কিনেছিল। আর এ কারণেই ট্রাম্প অভিযোগ করেন, সামাজিক মাধ্যম ফেসবুক আরেক জনপ্রিয় সোশ্যাল মাইক্রোব্লগিং সাইট টুইটারের সঙ্গে ‘জোট বেঁধে’ তার বিরুদ্ধে কাজ করছে। ফেসবুককে তিনি ‘ট্রাম্প-বিরোধী’ বলেও অভিহিত করেন।

Banglabid

ট্রাম্পের এই দাবি নাকচ করে এর জবাবে পোস্ট করা এক স্ট্যাটাসে জাকারবার্গ বলেন, তিনি তার সাইটে সব ধরণের ধারণা ও চিন্তার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চান। ‘ঝামেলাপূর্ণ’ কিছু বিজ্ঞাপন ছাড়া ফেসবুক মূলত জনগণকে নিজের কথা প্রকাশের সুযোগ দেয়া থেকে শুরু করে নির্বাচনে প্রার্থীদের মাঝে সরাসরি যোগাযোগ স্থাপন এবং লাখ লাখ মানুষকে ভোটদানে সহায়তা করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

জাকারবার্গ আরও বলেন, যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলই নিজ নিজ অপছন্দের কন্টেন্ট নিয়ে অসন্তুষ্ট ছিলেন। এমনকি লিবারেলরা এমনও অভিযোগ করেছেন যে, জাকারবার্গ ট্রাম্পকে জিততে সাহায্য করেছেন।

প্রত্যেক প্রার্থীই অনলাইন বিজ্ঞাপনের পেছনে কোটি কোটি ডলার খরচ করেছেন, যা সামান্য কিছু ‘ঝামেলাপূর্ণ’ বিজ্ঞাপনের তুলনায় হাজারগুণ বেশি।

Reneta

তবে শুধু ফেসবুক আর টুইটার নয়, পক্ষপাতিত্বের একই অভিযোগ প্রেসিডেন্ট ট্রাম্প বিখ্যাত মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধেও করেছেন।

ফেসবুক ছাড়াও টুইটার এবং টেক জায়ান্ট গুগলকে ১ নভেম্বর মার্কিন সিনেট গোয়েন্দা কমিটির সামনে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে সাক্ষ্য দিতে ডাকা হয়েছে। ফেসবুক আর গুগল কমিটির ওই শুনানিতে অংশ নেয়ার আমন্ত্রণপত্র পাবার কথা জানালেও তিনটি সোশ্যাল মিডিয়া জায়ান্টের কোনটিই এখনও নিশ্চিত করে বলেনি তাদের প্রতিনিধি আদৌ সেখানে থাকছে কি না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পফেসবুকমার্ক জাকারবার্গ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন পেসার, নেই সৌম্য, ফিরলেন লিটন

পরবর্তী

পূজায় জ্যোতি

পরবর্তী
বাংলাদেশি নারী সাংবাদিক চ্যানেল আই অনলাইনের জন্য ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

পূজায় জ্যোতি

খাঁচা-ছবির-অভিনয়-শিল্পীরা

৪১ বাঁক পার হয়েও ‘খাঁচা’য় বন্দী মামুনুর রশীদ

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT