চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার ৩০০০ রাজনৈতিক বিজ্ঞাপন মার্কিন তদন্তদলকে দেবে ফেসবুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি তদন্তাধীন। ডোনাল্ড ট্রাম্পের বিজয় দেখা নির্বাচনটিতে সামাজিক মাধ্যম ফেসবুকের প্রভাববিস্তারী ভূমিকাও আলোচনায় আসে।

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, রাশিয়া সংশ্লিষ্ট ৩ হাজার রাজনৈতিক বিজ্ঞাপন তারা যুক্তরাষ্ট্রের তদন্তকারী দলের সাথে শেয়ার করবে।

নিজের ফেসবুক প্রোফাইলে এক লাইভ বক্তব্যে জাকারবার্গ জানান, ভবিষ্যতে রাজনৈতিক বিজ্ঞাপনের ক্ষেত্রে তার নেটওয়ার্ক আরও স্বচ্ছতা আনবে। এক্ষেত্রে স্বচ্ছতার নতুন মান সৃষ্টির জন্য অন্যদের সাথে কাজ করার কথা বলেন তিনি। কার প্রচারণায় বা কোন সংস্থা এই বিজ্ঞাপনের খরচ দিচ্ছে তার ডিসক্লেইমার যুক্ত করা হবে বলে জানান।

Banglabid

এছাড়াও তার বিজ্ঞাপনী প্ল্যাটফর্মের অপব্যবহারে বিদেশী ক্রিড়নকদের ভূমিকা তদন্ত হচ্ছে বলেও জানান। এই কাজে রাশিয়া বা সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোসহ অন্যান্যরা যুক্ত ছিলেন কিনা তা দেখা হচ্ছে।

আরও স্বচ্ছতা প্রতিষ্ঠায় জনমতের চাপে বিষয়গুলো শেয়ারের পদক্ষেপ নিয়েছে ফেসবুক। কারও মতে, যুক্তরাষ্ট্র সরকারের কোন নিয়ন্ত্রণ আরোপের ভীতিও এক্ষেত্রে কাজ করেছে।

আমেরিকান ভোটারদের উদ্দেশ্যে রাজনৈতিক প্রভাব বিস্তার করা বিজ্ঞাপনগুলো প্রচারে অংশ নিয়েছিলো ক্রেমলিনের সাথে যুক্ত কোন রাশিয়ান। এই মাসের শুরুতে বিষয়টি প্রকাশ পায়। ওই বিজ্ঞাপনগুলোতে নির্দিষ্টভাবে কোন প্রার্থীকে সমর্থন করা না হলেও অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে উত্তেজক তথ্য পোস্ট করা হয়েছিলো বলে জানায় ফেসবুক।

Reneta

ডেমোক্রেটিক সিনেটর এবং সিনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান মার্ক ওয়ার্নার ফেসবুকের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন।

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস’কে বলেছিলেন এই সকল বিজ্ঞাপনের বিষয়ে রাশিয়ার কিছু করার নেই। আমরা এই বিষয়ে কখনো শুনিনি, এবিষয়ে কিছুই জানিনা।

জার্মানিতে আসন্ন নির্বাচনে অপপ্রচার রোধে ফেসবুক কাজ করছে বলে জানান মার্ক জাকারবার্গ। হাজারো ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি। জার্মানির তথ্য নিরাপত্তা বিষয়ক ফেডারেল অফিসের সাথে কাজ করার কথাও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকমার্ক জাকারবার্গ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান নেই কেন?

পরবর্তী

খাঁচার প্রথম শো থেকেই দর্শকদের আগ্রহ

পরবর্তী
খাঁচা ছবির অভিনয় শিল্পীরা

খাঁচার প্রথম শো থেকেই দর্শকদের আগ্রহ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পানি গবেষণায় বৈশ্বিক তহবিল গঠনে প্রধানমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT