চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪১ বাঁক পার হয়েও ‘খাঁচা’য় বন্দী মামুনুর রশীদ

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
২:১৩ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
খাঁচা-ছবির-অভিনয়-শিল্পীরা

খাঁচা-ছবির-অভিনয়-শিল্পীরা

মামুনুর রশীদ। অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং নাট্যকার। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘খাঁচা’। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ‘খাঁচা’ ছবিতে কালিপ্রসন্ন চরিত্রকে ফুটিয়ে তুলেছেন তিনি। ছবিতে তার অভিনয় এবং নানা অভিজ্ঞতার বিষয়ে তিনি কথা বলেন চ্যানেল আই অনলাইনের সাথে।

শুরুতে যখন তার কাছে জানতে চাওয়া হলো, ‘খাঁচা’ ছবিতে কাজ করে আপনার অনুভূতি কেমন?’ তাৎক্ষণিক উৎফুল্ল হয়ে তিনি জানালেন, ‘অসাধারণ অনুভূতি!’ এর সঙ্গে তিনি যোগ করলেন আরও নানা কথা। বললেন: হাসান আজিজুল হক দৃঢ়তম লেখকদের অন্যতম, অন্যদিকে ‘খাঁচা’ ছবির  নির্মাতা আকরাম খান তার অনেক প্রিয় একজন নির্মাতা।

‘আকরামকে বলা যায়, কাজের ক্ষেত্রে পারফেকশনিস্ট এবং আনকম্প্রোমাইজিং একজন মানুষ।’

মামুনুর রশীদ
মামুনুর রশীদ

ছবির টিম সম্পর্কে জানতে চাওয়া হলে বলেন: টিমটা বেশ ভালো ছিল। ডাবিং এর কাজ করেছে আজম বাবু। এছাড়া সহশিল্পী হিসেবে জয়া, কালামসহ টিমের সকলের সঙ্গে কাজ করেই ভালো লেগেছে।

ছবিতে কাজ করার অভিজ্ঞতা জানতে চাওয়া হলে বলেন: প্রতিটি দিনই ছিল নানা অভিজ্ঞতায় পরিপূর্ণ। আমরা যে বাড়িতে শুটিং করেছি সেটা ছিল নড়াইলের প্রত্যন্ত একটি গ্রামে। এছাড়া ওই বাড়িতে মানুষও বাস করতো। আমরা মাত্র দুটি ঘর, বারান্দা, নিচতলার কিছু অংশ পেয়েছি কাজ করার জন্য। আমরা তো কাজ করেছি দোতলায়। এটা এত পুরাতন একটা বাড়ি যে, শুটিংয়ের সময় তা কাঁপতো। প্রতি মুহূর্তে সতর্কতার সাথে কাজ করতে হয়েছে। এছাড়া আমরা যেখানে থাকতাম সেখান থেকে ৪১টি বাঁক পার হয়ে শুটিং স্পটে আমাদের পৌঁছাতে হয়েছে।

‘খাঁচা’ ছবির পোস্টার এবং পরিচালক আকরাম খান
‘খাঁচা’ ছবির পোস্টার এবং পরিচালক আকরাম খান

কালিপ্রসন্ন চরিত্রকে ফুটিয়ে তুলতে আলাদা কোন প্রস্তুতি নিতে হয়েছে কি না জানতে চাইলে বলেন, প্রতিটি চরিত্র করার আগে আমি তা বোঝার এবং তার ভেতরে ঢুকে চরিত্রে মিশে যাওয়ার চেষ্টা করি। এখানেও তাই করেছি।

Reneta

ইমপ্রেসের সাথে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে বলেন, তারা যে প্রযোজনা করছে তা কাজ করার সময় কখনও টের পাইনি। ফলে কাজের একটা স্বাধীনতা ছিল। অনেক সময় দেখা যায়, ছবির সেটে প্রযোজনা প্রতিষ্ঠানের আধিপত্য মনোভাব থাকে। কিন্তু ইমপ্রেসের মধ্যে কখনও কোন মাতব্বরি ভাব আমি দেখিনি। এছাড়া ছবি মুক্তিসহ যাবতীয় বিষয় তারা সম্মানের সাথে দেখেছে।

১৯৪৭ সালে দেশভাগের প্রেক্ষাপটে পূর্ব বাংলায় আটকে পড়া এক ব্রাক্ষণ পরিবারের কাহিনি নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। তাদের স্বপ্ন তারা আর এদেশে নয়, বরং পশ্চিমবঙ্গের কোন মুসলিম পরিবারের সাথে বাড়িটি বদল করে সেখানে পাড়ি জমাবে। সেই স্বপ্নকে ঘিরে চলতে থাকে তারা। আর ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হতে থাকে পরিবারটির জীবনের গল্প। অবশেষে নিয়তির কাছে পরাজিত হতে হয় তাদের। ওপারে যাওয়ার স্বপ্ন তাদের স্বপ্ন-ই থেকে যায়।

খাঁচা ছবিতে জয়া এবং আজাদ আবুল কালাম
খাঁচা ছবিতে জয়া এবং আজাদ আবুল কালাম

ছবিতে দেশভাগের ফলে হাজারও ব্যক্তি জীবনের হাহাকার ফুটে উঠেছে একটি মাত্র পরিবারের প্রতিচ্ছবি ‍হয়ে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম (অম্বুজাক্ষ), জয়া আহসান (সরোজিনী), মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী সুজন এবং আরমান পারভেজ মুরাদসহ আরও অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মমামুনুর রশীদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নলকূপ থেকে গ্যাস নির্গমন

মে ১১, ২০২৬

আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

মে ১১, ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতির শপথ

মে ১১, ২০২৬

ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবীর নানকের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ

মে ১১, ২০২৬

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT