সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ কাপ্তান মুশফিকুর রহিম। একাদশে আছেন তিন জন পেসার-শফিউল, মোস্তাফিজ এবং তাসকিন। বাদ পড়েছেন সৌম্য সরকার। ঢুকেছেন লিটন কুমার দাস।
সাউথ আফ্রিকা দলে ছয় জন ব্যাটসম্যান। একজন সিম-বোলিং অলরাউন্ডার। তিন জন পেসার। এবং এক জন স্পিনার।
দলটির টেস্ট একাদশে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ওপেনার মার্করাম এবং সিম-বোলিং অলরাউন্ডার অ্যান্ডিলে ফেলুকোও।
বাংলাদেশ একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), লিটন, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুমিনুল হক, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
সাউথ আফ্রিকা একাদশ: ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মার্করাম, মরনে মরকেল, ডুয়ানে অলিভিয়ের, অ্যান্ডিলে ফেলুকোও, কাগিসো রাবাদা।







