চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাকচাপায় ৫ জন নিহতের ঘটনায় চালক আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২২
কুমিল্লা, জনপদ
A A
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার ময়নামতি এলাকায় ড্রামট্রাক চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ পাঁচজন নিহতের ঘটনায় চালক রাকিবুল হাসান রবিনকে আটক করেছে র‍্যাব।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল রাতে সদর দক্ষিণ উপজেলার কনেশতলা থেকে তাকে আটক করা হয়। এর আগে দুর্ঘটনায় নিহত জুলহাস মিয়ার ছেলে স্বপন অজ্ঞাত চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপরই অভিযানে নামে র‍্যাব।

Banglabid

কমান্ডার মেজর সাকিব হোসেন জানান, চালক রবিনের ড্রাইভিং লাইসেন্স নাই। এছাড়া দুর্ঘটনার আগের রাতে বেশি কমিশনের আশায় রাতভর বিরামহীন ড্রাইভিংয়ের কারণে ভোরবেলায় কুয়াশার মধ্যে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণে রাখতে পারেনি। তাই এই দুর্ঘটনা ঘটেছে। পরে চালক রবিন দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

র‍্যাব জানায়, ট্রাকের মালিকও আত্মগোপনে রয়েছে। চালক রবিনকে বুড়িচং থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

গত ১৮ ফেব্রুয়ারি কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের ময়নামতির তুতবাগান এলাকায় নাম্বারবিহীন মাটিবাহী ড্রামট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দিলে অটোরিকশার চালকসহ ঘটনাস্থলেই পাঁচজন যাত্রী নিহত হয়। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে হস্তান্তর করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: র‌্যাবের অভিযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘গাঙ্গুবাই’ ফ্লপ হবে, বললেন কঙ্গনা

পরবর্তী

সিটিকে হারিয়ে দলবদলের বাজারে কেন

পরবর্তী
হ্যারি কেনের উল্লাসের ছবি, ফুটবল ম্যাচে গোল উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিটিকে হারিয়ে দলবদলের বাজারে কেন

স্কুল শিক্ষার্থীরা মাস্ক পরিধান করে করোনার সুরক্ষা নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার সংক্রমণ থেকে যেভাবে স্কুল শিক্ষার্থীদের সুরক্ষিত রাখবেন

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT