চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে ৬ রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:৫৩ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৭
কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে রোহিঙ্গা স্রোতের কারণে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে চার রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া অসুস্থ অবস্থায় অনুপ্রবেশকারি আরও দুই শিশু মারা গেছে।

বুধবার সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নে নাফ শাহপরীরদ্বীপের গোলারচর পয়েন্ট থেকে মৃতদেহগুলো উদ্ধার এবং ভোরে শাহপরীরদ্বীপ এলাকায় অসুস্থ শিশুরা মারা যায় বলে জানান টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান।

তবে অসুস্থ অবস্থায় মারা যাওয়া দুই শিশুসহ অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি মো. মাইনউদ্দিন বলেন, টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকার গোলারচর পয়েন্টে কয়েকটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনপ্রতিনিধিসহ স্থানীয়দের সহায়তায় ৪ রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহগুলো টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় রয়েছে এবং দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে বুধবার ভোরে টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় অসুস্থ হয়ে ২ রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

ওসি জানান, অনুপ্রবেশকারি কিছু রোহিঙ্গা টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় অবস্থান করছে। এদের মধ্যে ২ রোহিঙ্গা শিশু অসুস্থ হয়ে মারা যায়।

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা শিশু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা নিধন: কী হতে পারে বৈশ্বিক সমীকরণ?

পরবর্তী

ছবির ছোট্ট এই বালকটি চলচ্চিত্রের স্বপ্নের নায়ক

পরবর্তী
ছোট বালকের কালো-সাদা ছবি, চোখে স্বপ্নের ঝিলিক. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবির ছোট্ট এই বালকটি চলচ্চিত্রের স্বপ্নের নায়ক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কঙ্গনার নামে মানহানি মামলা করবেন আদিত্য

সর্বশেষ

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT