কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে চার রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া অসুস্থ অবস্থায় অনুপ্রবেশকারি আরও দুই শিশু মারা গেছে।
বুধবার সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নে নাফ শাহপরীরদ্বীপের গোলারচর পয়েন্ট থেকে মৃতদেহগুলো উদ্ধার এবং ভোরে শাহপরীরদ্বীপ এলাকায় অসুস্থ শিশুরা মারা যায় বলে জানান টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান।
তবে অসুস্থ অবস্থায় মারা যাওয়া দুই শিশুসহ অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি মো. মাইনউদ্দিন বলেন, টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকার গোলারচর পয়েন্টে কয়েকটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনপ্রতিনিধিসহ স্থানীয়দের সহায়তায় ৪ রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহগুলো টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় রয়েছে এবং দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে বুধবার ভোরে টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় অসুস্থ হয়ে ২ রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
ওসি জানান, অনুপ্রবেশকারি কিছু রোহিঙ্গা টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় অবস্থান করছে। এদের মধ্যে ২ রোহিঙ্গা শিশু অসুস্থ হয়ে মারা যায়।







