চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিজার দিয়ে শুরু হচ্ছে ‘গলুই’ এর প্রচারণা, শাকিব ভক্তরা অপেক্ষায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২২
বিনোদন
A A
শাকিব খান কালো পোশাক ও সানগ্লাসে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাণের শুরু থেকে আলোচনায় দেশের শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ‘গলুই’ সিনেমাটি। আসছে ঈদে যা মুক্তি চূড়ান্ত। ছবির আনুষ্ঠানিক প্রচারণা নিয়ে শাকিব ভক্তদের ছিলো নানান প্রশ্ন! 

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘গলুই’ এর প্রচার প্রচারণা কেন এখনও শুরু হচ্ছে না, শাকিব ভক্তদের কাছ থেকে প্রতিনিয়তই এমন প্রশ্ন শুনতে হচ্ছে টিম ‘গলুই’কে। অবশেষে হচ্ছে প্রতীক্ষার অবসান।

সিনেমাটির নির্মাতা এস এ হক অলিক জানিয়েছেন, গলুই এর টিজার আসছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায়। ইউটিউব ও ফেসবুকে উন্মুক্ত হবে টিজারটি।

Banglabid

চ্যানেল আই অনলাইনকে পরিচালক বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় টিওটি ফিল্মসের ইউটিউবে ‘গলুই’-এর টিজার ছাড়া হবে। একই সঙ্গে টিজারটি পাওয়া যাবে শাকিব খানের ফ্যান পেজে। নায়িকা পূজাও টিজারটি ছাড়বেন তার পেজে।

টিজার প্রকাশের মাধ্যমে গলুই-এর অফিশিয়াল প্রমোশন শুরু হচ্ছে জানিয়ে পরিচালক বলেন, টিজারের পরেই ৯ এপ্রিল হাবিবের ‘জমবে মেলা’ নামে বৈশাখের গান ছাড়া হবে। ৪-৫দিন পরেই ইমরান-কনার গাওয়ার বৃষ্টি নিয়ে আরেকটি গান ছাড়া হবে।

পরিচালক অলিক জানান, এর মধ্যে গলুই-এর পোস্টার অফিশিয়াল পোস্টার প্রকাশ হবে। যেহেতু অফিশিয়াল পোস্টার হাতে পাননি, তাই আগেই কবে আসবে জানাতে চান না তিনি। বলেন, ফেসবুকে কিছু পোস্টার ছড়িয়েছে, এগুলো অফিশিয়াল নয়।

Reneta

নিরেট প্রেমের গল্প ও আবহমান গ্রাম বাংলার হারানো ঐতিহ্য নৌকাবাইচ উপজীব্য করে নির্মিত ‘গলুই’ ছবির মাধ্যমে ঈদ মাতাবেন ঢালিউড কিংখান শাকিব খান। নির্মাণের শুরু থেকে আলোচনায় থাকার কারণে আরও ২মাস আগেই ছবিটি মুক্তির জন্য হল বুকিং শুরু হয়েছে।

গেল ডিসেম্বরের শেষে ‘গলুই’ সেন্সর থেকে আনকাট মুক্তির অনুমতি পায়। তাই আর আসন্ন ঈদে এই ছবিটি মুক্তিতে বাঁধা নেই।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, চলতি বছর মুক্তিপ্রাপ্ত ৯টি ছবির মধ্যে মধ্যে দু-একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়াজ তুললেও প্রযোজকের ব্যবসায়িক হিসেবে হিতে বিপরীত হয়েছে। তাই করোনায় ঝিঁমিয়ে পড়া ইন্ডাস্ট্রি চাঙ্গা করতে শাকিবের ছবির বিকল্প নেই।

অতীত অভিজ্ঞতায় সংশ্লিষ্টরা বিশ্বাস করেন, ঈদে যেহেতু শাকিবের বড় বাজেটের ছবি ‘গলুই’ আসছে, তাই এ ছবির মাধ্যমে আবারও প্রাণ ফিরে পেতে পারে সিনেমা হলগুলো! সে কারণে হল মালিকদেরও ঈদে বাড়তি আগ্রহ শাকিব খানের ‘গলুই’ ঘিরে!

পিরিওডিক্যাল রোমান্টিক গল্পের ছবি ‘গলুই’ ২০২০-২১ অর্থ বছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। প্রযোজক খোরশেদ আলম খসরু ছবিটি প্রযোজনা করছেন। তিনি জানান, সরকারি অনুদান ৬০ লাখ পেলেও গলুইয়ের বাজেট দুই কোটির কাছাকাছি। বাকি টাকা তিনি লগ্নী করে বড় আয়োজনে ছবির কাজ শেষ করছেন। পোস্ট প্রডাকশন হয়েছে ইন্ডিয়াতে।

শাকিব খান ও পূজা চেরী ছাড়াও গলুই সিনেমায় আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজিজুল হাকিমআলী রাজএস এ হক অলিকগলুইপূজা চেরীলিড বিনোদনশাকিব খানসমু চৌধুরীসুচরিতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যাম্পের বাইরে রোহিঙ্গা: পেছনে কারা?

পরবর্তী

‘অক্ষমতা আড়াল করতে সরকারের ওপর দায় চাপাচ্ছে বিএনপি’

পরবর্তী
কাদেরের বক্তৃতা, রাজনৈতিক নেতা, সংবাদ, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অক্ষমতা আড়াল করতে সরকারের ওপর দায় চাপাচ্ছে বিএনপি’

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু সঙ্কট মোকাবেলায় বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দিয়েছে: ব্লিঙ্কেন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT